সাত পেরিয়ে আটে পা, শুভ জন্মদিন এই মুহূর্তে

এই মুহূর্তে

৫ বছর বাদে মিলল সুবিচার, জাহ্নবী কুকরেজা হত্যা মামলায় ‘খুনি’ বন্ধুর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : জাহ্নবী কুকরেজাকে খুনের মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে মুম্বইয়ের এক আদালত। জাহ্নবীর বন্ধু যোগধঙ্করকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রমাণের অভাবে অন্য অভিযুক্ত দিয়া পাদলকারকে বেকসুর খালাস করা হয়েছে।

জানা গিয়েছে, ২০২১ সালে ১ জানুয়ারি মুম্বইয়ের খারে খুন হয়েছিলেন জাহ্নবী কুকরেজা।মুম্বইয়ের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তাঁর দেহ। প্রাথমিক তদন্তে জানা গেছে যে জাহ্নবী তাঁর বন্ধুদের সঙ্গে বাড়ির ছাদে নববর্ষের আগের দিন একটি পার্টিতে যোগ দিচ্ছিলেন। পার্টি চলাকালীন একটি তর্ক-বিতর্ক শুরু হয়েছিল। সেটাই পরে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ উঠেছিল, জাহ্নবীর বন্ধু যোগধঙ্কর ও দিয়া একসঙ্গে তার ওপর হামলা চালায়। এরপরে তাঁকে হত্যা করা হয়। জাহ্নবীকে হত্যার পর পাঁচতলার সিঁড়ি দিয়ে তার দেহ টেনে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। জাহ্নবীর পক্ষের আইনজীবী জানিয়েছেন, যোগধঙ্কর ও দিয়ার মধ্যে সম্পর্ক নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছিল।

দীর্ঘদিন ধরে মামলার শুনানি চলার পর শনিবার রায় ঘোষণা করেছে আদালত। অভিযুক্ত যোগধঙ্করকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। আশেপাশে জানানো হয়েছে, দিয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তাই তাকে বেকসুর খালাস করা হচ্ছে।

জানা গিয়েছে, মনোবিজ্ঞানের ছাত্রী জাহ্নবী কুক্রেজা ২০২০ সালের ৩১ ডিসেম্বর ভাওয়াতি হাইটসে নববর্ষের আগের দিন একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। পরের দিন ১ জানুয়ারী, ২০২১ তাকে ওই বাড়ির সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট সূত্রে খবর, তাঁর শরীরে ৪৮টি আঘাতের চিহ্ন ছিল। ৪৯ জন সাক্ষী, বাড়ির সিসিটিভি ফুটেজ, ফরেনসিক এবং ডিএনএ অনুসন্ধান করে সমস্ত প্রমান আদালতে জমা করেছে জাহ্নবীর আইনজীবী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোশ্যাল মিডিয়ায় লাইক-কমেন্টের লোভে জীবনের বাজি , উত্তরপ্রদেশে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘‌রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’‌, ভোটার তালিকায় নাম বিতর্কে আদালতে জবাব পেশ সোনিয়ার

বিরল টিউমারে আক্রান্ত গুরুগ্রামের তরুণ, অত্যাধুনিক অস্ত্রোপচারে ফিরে পেলেন নতুন জীবন

ট্রাম্পের বাণিজ্য ঘোষণায় ভারতের পূর্ণ মানচিত্র প্রকাশ, নজরে Pok ও আকসাই চিন!

দেশের ধনী পুরসভা মুম্বইয়ের মেয়র হচ্ছেন বিজেপির রীতু তাওড়ে, ডেপুটি মেয়র শিন্ডে সেনার

চিকিৎসার খরচ চালাতে হিমশিম, ভাড়াটে খুনি দিয়ে ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে খুন করালেন স্বামী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ