কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, ২০ মে শপথ

ডিকে শিবকুমারকে (DK Shivakumar) উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার দিন ধরে দীর্ঘ আলোচনা, পর্যালোচনা বৈঠকের পর সিদ্ধারামাইয়াকে (Siddaramaiah) কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করল কংগ্রেস। সেই সঙ্গে ডিকে শিবকুমারকে (DK Shivakumar) উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। তবে উপমুখ্যমন্ত্রী হলেও কর্ণাটকে কংগ্রেসের সভাপতির দায়িত্বও পালন করবেন শিবকুমার। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামী ২০ মে মুখ্যমন্ত্রী পদে সিদ্ধারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী পদে ডিকে শিবকুমার শপথ নেবেন।

কে বসবেন মুখ্যমন্ত্রীর চেয়ারে, সেই বিষয়টির সুষ্ঠু সমাধান করতে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বৈঠক করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল (KC Venugopal) এবং রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala) এবং কর্ণাটকের দুই পোড় খাওয়া রাজনীতিবিদ। সেই বৈঠকে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নির্বাচনে রাহুল গান্ধি জানিয়েছিলেন সর্বাধিক বিধায়কের সমর্থন যার দিকে তাঁকে মুখ্যমন্ত্রী করা হোক।

আগামী ২০ মে, শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে (Kanteerava stadium) কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথ অনুষ্ঠানে দলীয় মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা