ছেলের তথ্যচিত্র মুক্তি নিয়ে আপত্তি, ইউটিউব থেকে সরানোর দাবিতে আদালতে দ্বারস্থ মুসেওয়ালার বাবা

এটি তাদের ইউটিউব প্ল্যাটফর্মে স্ট্রিম করা হচ্ছে। কিন্তু জানা গিয়েছে, মুসেওয়ালার বাবা বলকাউর এই তথ্যচিত্রটি মুক্তি দিতে চাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে পঞ্জাবের দুষ্কৃতীদের ৩০ রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন তরুণ পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় তরুণ গায়কের। অল্প বয়সেই খ্যাতি করে ফেলে ছিলেন সিধু। তাঁর মৃত্যুতে ফেটে পড়ে গোটা দেশ। ২০২২ সালের ২৯ মে পঞ্জাবের মানসা জেলার জওহর গ্রামের কানাডা ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন সিধু। যিনি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের অন্যতম প্রধান সদস্য ছিলেন। যাই হোক, গায়কের মৃত্যুর ৩ বছর কেটে গিয়েছে। এখনও তাঁর সুরেলা কন্ঠের গানগুলি ভক্তদের কাছে অক্ষত। গায়কের মৃত্যুর পর কোল হয়ে গিয়েছিলে তাঁর বাবা-মায়ের। সে অভাব পূরণ করেছে সিধুর ভাই। গতবছর IVF পদ্ধতির মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সিধুর মা। আজ (১১ জুন) সিধু মুসেওয়ালার জন্মবার্ষিকী। এ উপলক্ষে মুসেওয়ালার পরিবার তাঁকে স্মরণ করেছে। গায়কের বাড়িতে সুখমণি সাহেবের আয়োজন করা হয়েছে। কেক কেটে ছেলের জন্মদিন পালন করেছেন সিধু মুসেওয়ালার বাবা। এছাড়াও, সিধু মুসেওয়ালার বাবা জানিয়েছেন, আজ গায়কের জন্মদিনে ভক্তদের জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে। এতে তিনটি গান রয়েছে।

অ্যাপটিতে সিধু মুসেওয়ালার নতুন গান শোনা যাবে, যেগুলি আগে প্রকাশিত হয়নি। এই সব গানই অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ ভিউজ ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি ১১ জুন সিধুর জন্মদিন উপলক্ষে, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের উপর দুই পর্বের একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। এটি তাদের ইউটিউব প্ল্যাটফর্মে স্ট্রিমিং করা হচ্ছে। কিন্তু জানা গিয়েছে, মুসেওয়ালার বাবা বলকাউর এই তথ্যচিত্রটির মুক্তি চাননি। তাই সে এখন পঞ্জাবের মানসা আদালতে একটি আবেদন জানিয়েছেন। যাতে তথ্য চিত্রের মুক্তি বন্ধ হয়। এই মামলার শুনানি ১২ জুন আদালতে হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই বিবিসি এই তথ্যচিত্রটি প্রকাশ করে ফেলেছে। এই বিষয়ে বলকাউর সিং বলেছেন যে, বারবার অনুরোধ এবং আদালতের কাছে যাওয়ার পরেও বিবিসি সিধু মুসেওয়ালার তথ্যচিত্রটি ইউটিউবে প্রকাশ করেছে।

এর জন্য তিনি খুবই দুঃখিত। তবে এই তথ্যচিত্রে সিধু মুসেওয়ালার কিছু পুরনো বন্ধু, সাংবাদিক এবং দিল্লি ও পঞ্জাবের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎকার দেখানো হয়েছে। এর সঙ্গে গ্যাংস্টার গোল্ডি ব্রারের একটি অডিও সাক্ষাৎকারও অন্তর্ভুক্ত করা হয়েছে।কারণ গোল্ডির বিরুদ্ধে সিধু মুসেওয়ালাকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। দুটি অংশে তৈরি এই তথ্যচিত্রটিতে সিধু মুসেওয়ালার জীবন, একজন গায়ক হিসেবে তার জীবন, খ্যাতি এবং তার হত্যা দেখানো হয়েছে। বুধবার (১১ জুন) সন্ধ্যায় মুম্বইয়ের একটি সিনেমা হলে সিধু মুসেওয়ালার তথ্যচিত্রটি প্রিমিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু এটি নিয়ে শুরু হওয়া বিতর্ক এবং গায়কের পরিবারের অসন্তোষের পর, প্ল্যাটফর্মটি এটি তাদের ইউটিউব চ্যানেলে স্ট্রিম করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের