SIR সংক্রান্ত ট্রাইবুনাল নিয়ে ফের কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটার তালিকার নিবিড় সমীক্ষায় (এসআইআর) বিচারাধীন ভোটারদের জন্য আগে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আর সোমবার (৬ এপ্রিল) ট্রাইবুনালগুলি যাতে একই প্রক্রিয়া মেনে কাজ করে তার জন্য কমিটি গঠনের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে, ‘তিন জন  প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। ওই কমিটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া তৈরি করবে। যা ১৯টি ট্রাইবুনালকেই বাধ্যতামূলক ভাবে অনুসরণ করতে হবে।’ আদেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আশা করছি এই কমিটি আগামীকালের মধ্যেই প্রক্রিয়াটি নির্ধারণ করবে। যাতে আপিলগুলির নিষ্পত্তি দ্রুত করা যায়।’

এদিন দ্বিতীয় পর্বে শীর্ষ আদালতে এসআইআর সংক্রান্ত শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, ’৬০ লক্ষের মধ্যে ৪৪ লক্ষ বিবেচনাধীন ভোটারের তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে ৫৫ শতাংশের নাম উঠেছে। বাকি ৪৫ শতাংশের নাম বাদ গিয়েছে। বিচারকরাই বেশি হারে নাম বাদ দিয়েছেন। ট্রাইবুনালের বাইরে দীর্ঘ লাইন পড়েছে এবং ভোটাররা আপিল দাখিল করতে গিয়ে প্রচণ্ড সমস্যার সন্মুখীন হচ্ছেন।’ তিনি ১৫ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন ভোটারদের বিষয়ে নিষ্পত্তির জন্য ‘কাট অফ’ তারিখ রাখার আর্জি জানান। তাঁর আরও দাবি, ’১৮ এপ্রিলের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হোক।’

রাজ্যের আইনজীবীর সওয়াল শুনে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘আপনার উদ্বেগ সম্পর্কে আমরা সচেতন। আমরা আগেই বলেছি, আপিল ট্রাইবুনালগুলি বিষয়টি দেখবে।’ কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘যাঁরা আপিল করছেন, তাঁদের অভিযোগ, তাঁরা জানেন না কেন তাঁদের আবেদন খারিজ করা হয়েছে। আপনারা ট্রাইবুনালকে নথিপত্র প্রকাশের জন্য বলতে পারেন।’ প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘কেউ যদি মাধ্যমিকের শংসাপত্র জমা দেন এবং তা দেখা না হয়, তাহলে আপিল ট্রাইবুনাল তা যাচাই করে দেখতে পারে।’

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, নিহত ৬

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি প্রদান! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘তদন্ত চলাকালীন কীভাবে তথ্য ফাঁস?’ পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

জগদ্ধাত্রী পুজোর আগেই বড় সাফল্য, গোপন অভিযানে হিন্দমোটর থেকে উদ্ধার ৩০ কেজি গাঁজা, ধৃত ৪

বাড়িতে বানিয়ে ফেলুন রূপচাঁদা মাছের কোফতা, জমবে দুপুরের খাবার

শিমুল গাছে ফুটে উঠল স্বয়ং বজরংবলী! দর্শন করতে দূরদূরান্ত থেকে নদিয়ায় আসছেন ভক্তরা

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ