শিমুল গাছে ফুটে উঠল স্বয়ং বজরংবলী! দর্শন করতে দূরদূরান্ত থেকে নদিয়ায় আসছেন ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গাছের গায়ে ফুটে উঠেছে হনুমানজির মুখের অবয়ব! এক ঝলক দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। প্রকৃতির এমন অদ্ভুত রূপ দেখে বিস্মিত স্থানীয় বাসিন্দারা। কারও চোখে এটি অলৌকিক নিদর্শন, আবার কারও কাছে গভীর বিশ্বাস ও ভক্তির বিষয়। ইতিমধ্যেই গাছের গায়ে ফুটে ওঠা অবয়বকে ঘিরে শুরু হয়েছে পুজো-অর্চনা। এমনকী, সেখানে মন্দির তৈরির উদ্যোগও নিচ্ছেন স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীরা।

নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের নেতাজিনগর এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীদের দাবি, একটি সুবিশাল শিমুল গাছের গায়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে মহাবীর বজরংবলীর মুখের মতো অবয়ব। সেই দৃশ্য দেখতে প্রতিদিনই সেখানে হাজির হচ্ছেন বহু মানুষ। কেউ ফুলের মালা দিয়ে গাছের ওই অংশ সাজিয়ে তুলছেন, কেউ আবার মাথা নত করে প্রণাম জানাচ্ছেন। শুরু হয়েছে নিয়মিত পুজো-অর্চনাও। স্থানীয়দের কথায়, এমন ঘটনার কথা আগে অনেকের মুখে শুনেছেন তাঁরা। কিন্তু নিজের চোখে এই ধরনের দৃশ্য দেখার অভিজ্ঞতা হয়নি। তাই শিমুল গাছের গায়ে এমন অবয়ব নজরে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে খবর। ধীরে ধীরে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ভক্তদের আনাগোনা বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন: প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের একাংশের উদ্যোগে ওই জায়গায় মন্দির নির্মাণের পরিকল্পনাও করা হচ্ছে। তাঁদের আশা, আগামী দিনে এই স্থানটি ধর্মীয় ক্ষেত্র হিসেবে পরিচিতি পাবে। তবে গাছের গায়ে তৈরি হওয়া অবয়বটি প্রাকৃতিক গঠনের ফল বলেই মনে করা যেতে পারে। যদিও ভক্তদের কাছে তার ধর্মীয় তাৎপর্যই এখন সবচেয়ে বড় বিষয়। উল্লেখ্য, প্রাচীন মন্দির, মঠ এবং নানা ধর্মীয় ঐতিহ্যের জন্য নদিয়া বরাবরই পরিচিত। এবার ফুলিয়ার এই শিমুল গাছকে ঘিরে নতুন করে মানুষের কৌতূহল তৈরি হয়েছে। প্রকৃতির খেয়াল, নাকি ভক্তদের চোখে দেবদর্শন তা নিয়ে নানা আলোচনা চলছে এলাকায়। আপাতত মহাবীর বজরংবলীর মুখের মতো অবয়ব দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?