ইতিহাস গড়ে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ১৯ বছরের দিব্যা দেশমুখ

প্রথমবার মহিলাদের দাবায় বিশ্বসেরা হলেন কোনও ভারতীয়। ৬৪ খোপে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত। বিশ্বের অন্যতম শীর্ষ মহিলা দাবা খেলোয়াড় কোনেরু হাম্পিকে (৩৮) হারিয়ে দাবায় বিশ্বসেরা হলেন ১৯ বছর বয়সী দিব্যা দেশমুখ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় দাবার ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হল। প্রথমবার মহিলাদের দাবায় বিশ্বসেরা হলেন কোনও ভারতীয়। ৬৪ খোপে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত। বিশ্বের অন্যতম শীর্ষ মহিলা দাবা খেলোয়াড় কোনেরু হাম্পিকে (৩৮) হারিয়ে দাবায় বিশ্বসেরা হলেন ১৯ বছর বয়সী দিব্যা দেশমুখ। সোমবার ট্রাইব্রেকারে কোনেরু হাম্পিকে পরাজিত করে বিশ্বসেরা হলেন দিব্যা। দ্বিতীয় র‍্যাপিড গেম জিতে চ্যাম্পিয়ন হয়েছেন এই ভারতীয় কন্যা। সঙ্গে জিতলেন ২০২৫ সালের FIDE মহিলা বিশ্বকাপের শিরোপা। ফাইনাল ম্যাচে দুই ভারতীয় জায়ান্টের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছিল। দুটি ক্লাসিক্যাল খেলাই ড্র হয়েছিল, এদিন প্রথম র‍্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। শুরু করেন ‘পেট্রভ’ স ডিফেন্স’ দিয়ে।

তবে দুই প্রতিযোগীই আক্রমণাত্মক খেলেছেন। দ্রুত চাল বিনিময় হচ্ছিল কেননা সময় কমছিল। কিন্তু জেতার জায়গায় ছিলেন না। দুজনেই নিজেদের মাটি আঁকড়ে পড়েছিলেন। তাই একপ্রকার বাধ্য হয়েই টাইব্রেকারের সিদ্ধান্ত নেন দিব্যা ও হাম্পি। দ্বিতীয় র‌্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু প্রাণে হাম্পি। তিনি শুরু করেন ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে। কালো ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। কিন্তু জয়ের জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি চাল দিতে সময় কম নিচ্ছিলেন। অন্য দিকে হাম্পি চাল দিতে সময় নিচ্ছিলেন অনেক। ফলে তাঁর ঘড়িতে সময় কমছিল। ৮ মিনিট এগিয়ে যান দিব্যা। আবারও ড্র করার চেষ্টা করেন হাম্পি। কিন্তু তাঁর চেষ্টা বিফলে যায়। চাপের মুখে একটা ভুল চাল দিয়ে ফেলেন হাম্পি। আর সেটা কাজে লাগিয়েই জয়ী হন দিব্যা। ৩৪ চালের পর হার মেনে নিতে বাধ্য হন হাম্পি। তবে অভিজ্ঞতায় হাম্পির থেকে অনেকটা পিছিয়ে দিব্যা। কিন্তু আগ্রাসন কাজে লাগিয়ে তিনিই বাজিমাত করলেন। আর নিজের দ্বিগুণ বয়সি হাম্পিকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না দিব্যা। কেঁদে ফেললেন তিনি।

 

হাম্পিকে ১.৫-০.৫ ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়লেন দিব্যা দেশমুখ। সঙ্গে তিনিই প্রথম ভারতীয় হয়ে এই রেকর্ড গড়লেন। এই অসাধারণ জয়ের মাধ্যমে দিব্যা দেশমুখ ভারতের ৮৮ তম গ্র্যান্ডমাস্টার হয়ে উঠলেন। দাবা জগতে গ্র্যান্ডমাস্টার খেতাবকে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়হ এটি অর্জন যেকোনও খেলোয়াড়ের কেরিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলির মধ্যে একটি। এই জয়ের পর দিব্যা প্রায় ৪৩ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন। হাম্পি প্রায় ৩০ লক্ষ টাকা পেয়েছেন। এই প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে দুই ভারতীয় দাবা খেলোয়াড় একে অপরের মুখোমুখি হলেন। ফলে উভয় খেলোয়াড়ই ২০২৬ সালে অনুষ্ঠিতব্য মহিলা প্রার্থী টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করলেন। ৮ খেলোয়াড়ের প্রার্থী টুর্নামেন্ট পরবর্তী বিশ্ব মহিলা চ্যাম্পিয়নশিপ ম্যাচে চিনের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েনজুনের প্রতিপক্ষ নির্ধারণ করবেন। এদিকে এই ফাইনালটি কেবল দিব্যার ব্যক্তিগত অর্জন নয়, বরং এতে প্রমাণ হল যে, ভারতীয় মহিলা দাবা এখন বিশ্ব মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছেছে। তবে দিব্যা কেবল বিশ্বচ্যাম্পিয়নই হননি, তিনি ভারতের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। দিব্যার আগে, গ্র্যান্ডমাস্টারের মর্যাদা পাওয়া তিন ভারতীয় মহিলা দাবা খেলোয়াড় হলেন কোনেরু হাম্পি, হারিকা দ্রোণাভল্লি এবং আর. বৈশালী। গত বছর ভারতের ডি. গুকেশ পুরুষদের বিভাগে দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন।

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার