SC এবং ST নিয়ে যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   তপশিলি জাতি এবং  উপজাতির মধ্যে করা যাবে  শ্রেণিবিভাজন। বৃহস্পতিবার এমনই রায়দান করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির ডিভিশন বেঞ্চে ৬-১ সংখ্যাগরিষ্ঠতায় এই নির্দেশ দেওয়া হয়েছে। এরফলে এবার থেকে তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত নাগরিকদের মধ্যেও হবে বিন্যাস।

এদিন শুনানির সময় প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি বি.আর. গাভাই, বিক্রম নাথ, বেলা এম ত্রিবেদী, পংকজ মিত্তাল, মনোজ মিশ্র এবং সতীশ চন্দ্র শর্মা। রায়দানের সময় প্রধান বিচারপতি চন্দ্রচূড় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘গোটা তপশিলি  সমজাতীয় শ্রেণিভুক্ত গোষ্ঠী নয়। এটি সংবিধানের অনুচ্ছেদ ১৪-র অধীনে অন্তর্ভুক্ত সমতার নীতি লঙ্ঘন করে না। শুধু তাই নয় সংবিধানের ১৫ এবং ১৬ নং অনুচ্ছেদে এমন কিছুই নেই যা রাজ্যকে একটি জাতির শ্রেণিবিভাজন করতে বাধা দেয়।‘ আর প্রধান বিচারপতির এই রায়দানকে সম্মতি দিয়েছেন, বেঞ্চে থাকা ছয়জন বিচারপতি।

২০০৪ সালে ইভি চিন্নাইয়া তপশিলি জাতি এবং উপজাতির সাব-ক্লাসিফিকেশন নিয়ে অন্ধ্র সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেইসময় চিন্নাইয়ার মামলা খারিজ করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের  বিচারপতি বি আর গাভাই,  বিক্রম নাথ, পঙ্কজ মিথাল, মনোজ মিশ্র এবং সতীশ চন্দ্র মিশ্র বেঞ্চ। পাঁচ বিচারপতির বেঞ্চ সেইসময় জানিয়ে দেন, তফসিলিরা একই জাতিভুক্ত। সেই জন্য আলাদাভাবে শ্রেণিবিভাজনের প্রয়োজন নেই। আর এদিন এই নির্দেশকে কার্যত খারিজ করে দিল  সুপ্রিম কোর্টের ৭ সদস্যের ডিভিশন বেঞ্চ।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?