স্বাধীনতা দিবসের প্রাক্কালে লাল কেল্লায় কড়া নজরদারি  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবস। তাই দিল্লির লালকেল্লা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো। চিরাচরিত প্রথা মেনে এই লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে লালকেল্লা চত্বর। ১০০০এর বেশি ফেসিয়াল রেকগনাইজেশন ক্যামেরা, ১০,০০০ এর বেশি পুলিশকর্মী , অ্যান্টি ড্রোন সিস্টেম এর ব্যবস্থা থাকছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পুলিশের স্পেশাল কমিশনার (আইন শৃঙ্খলা) দেবেন্দ্র পাঠক জানিয়েছেন, সম্প্রতি হরিয়ানার নুহ ও পার্শ্ববর্তী অঞ্চলে যে ঘটনা ঘটেছে তা মাথায় রেখে কঠোর নজরদারি রাখা হয়েছে। প্রায় ১ হাজার ফেসিয়াল রেকগনাইজেশন ক্যামেরা ও ভিডিয়ো অ্যানালিটিক সিস্টেম বসানো হয়েছে। লালকেল্লায় বসানো হয়েছে অ্য়ান্টি-ড্রোন সিস্টেম। সন্ত্রাসবাদী হামলা রুখতে এয়ার ডিফেন্স গান, স্নাইপার, এলিট সোয়াট কম্যান্ডো ও শার্প শুটার মোতায়েন থাকবে লালকেল্লার বিভিন্ন অংশে। 

সারা দেশ থেকে  পিএম-কিষাণ (PM-KISAN) প্রকল্পের সুবিধাভোগী সহ প্রায় ১৮০০জন  অতিথিকে আমন্ত্রণ  জানানো হয়েছে। এবছর ২০,০০০ এর বেশি বেশি কর্মকর্তা স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেবেন। জ্ঞান পথকে ফুল এবং G-20 চিহ্ন দিয়ে সজ্জিত করা হচ্ছে।  সীমান্তে পুঙ্খানুপুঙ্খ চেকিং করা হচ্ছে এবং  আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত লাল কেল্লার আশেপাশের এলাকাগুলিকে “নো কাইট ফ্লাইং জোন” হিসাবে চিহ্নিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লালকেল্লায় অভ্যর্থনা জানাবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট এবং প্রতিরক্ষা সচিব শ্রী গিরিধর আরামেন। মঞ্চে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ভারতের তিন বাহিনী এবং দিল্লি পুলিশ বাহিনী।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির