ভোট বেলাতে জোর টক্কর! রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন ‘কাপুর সিস্টার্স’

আসন্ন লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর থেকে শিবসেনার পার্টির হয়ে লড়বেন গোবিন্দা। এবার জল্পনা একনাথ শিন্দের শিবসেনা পার্টিতে যোগ দিতে পারেন বলিউডের কাপুর সিস্টারও।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, মহারাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যপট জল্পনা-কল্পনা নিয়ে মুখর হয়ে উঠেছে। বিখ্যাত ব্যক্তিরাও রাজনীতির জগতে পা রাখার কথা ভাবছেন।ভোটবেলাতে তারকাদের ভিড় চোখে পড়ার মতো। শুধু কলকাতাই নয়, দেশজুড়ে রাজনীতি মহলে তারকাদের লাইন পড়ে গিয়েছে। যদিও গ্ল্যামার দুনিয়া ও রাজনীতি ওতোপ্রতোভাবে যুক্ত। তারকাদের রাজনৈতিক ময়দানে রাজ করার বিষয়টাও নতুন নয়! এখনও পর্যন্ত বহু বছর তারকা প্রার্থী সাংসদ-বিধায়ক পদে নিজের জায়গা পাকিয়েছে।

ইতিমধ্যেই ভোটে জিতে রাজ্যসভা ও লোকসভাতে গিয়েছেন বলিউডের অনেক তারকারা। যাদের মধ্যে আছেন, সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন, জয়া প্রদা, গোবিন্দা, অমিতাভ বচ্চন-সহ একাধিক তারকা। তবে অমিতাভ বচ্চন অনেক দিন আগেই রাজনীতি কেরিয়ার থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এখনও লড়ে যাচ্ছেন হেমা মালিনী এবং জয়ারা। এদিকে ২০ বছর পর আবারও রাজনীতিতে কামব্যাক করলেন বলিউডের হিরো নং 1 গোবিন্দা। ২৮ মার্চ বৃহস্পতি দুপুরেই মহারাষ্ট্রের একনাথ শিন্ডের হাত ধরলেন অভিনেতা। আসন্ন লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর থেকে শিবসেনার পার্টির হয়ে লড়বেন গোবিন্দা। এবার জল্পনা একনাথ শিন্দের শিবসেনা পার্টিতে যোগ দিতে পারেন বলিউডের কাপুর সিস্টারও।

হ্যাঁ, শোনা যাচ্ছে, এবার করিনা কাপুর এবং করিশ্মা কাপুর রাজনীতিতে তাঁদের কেরিয়ার শুরু করতে চলেছেন। একটি উল্লেখযোগ্য অগ্রগতিতে, প্রতিবেদনে বলা হয়েছে যে, অভিনেত্রী করিশ্মা কাপুর এবং করিনা কাপুর খান, একনাথ শিন্ডের শিবসেনা পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশের কথা ভাবছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার বালাসাহেব ভবনে এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের হাত ধরে শিব সেনা পার্টিতে যোগ দেবেন করিনা এবং করিশ্মা। তবে দুই বোন শিব সেনার হয়ে লোকসভায় লড়বেন কিনা তা স্পষ্ট নয়। তবে শিবসেনার হয়ে প্রচার করতে পারেন করিনা ও করিশ্মা। তবে চমকের জন্যে কিছুক্ষন অপেক্ষা করতেই হবে। এই বিষয়ে উভয় পক্ষের থেকে কিছুই এখনও জানাননি।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!