আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাটনায় আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং ছাত্রী, ক্যাম্পাসে শুরু বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃপাটনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) ক্যাম্পাসের হোস্টেল  আত্মহত্যা।  হোস্টেলের ঘর থেকে  এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার     হয়েছে । জানা গিয়েছে, নিহত ওই ছাত্রী হলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইট নোট।

এক পুলিশ আধিকারিক  জানিয়েছেন, ‘ শুক্রবার রাতে একটি ফোন আসে। আর তখনই খবর আসে হস্টেলের ঘরে এক ছাত্রী সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। এরপরেই ঘটনাস্থলে গিয়ে ছাত্রীর দেহ উদ্ধার হয়। তাকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।‘ তবে এখন পর্যন্ত আত্মঘাতী ছাত্রীর পরিচয় সামনে আনেনি পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ইতিমধ্যেই নিহত ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে।  ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানায়নি  পুলিশ। অন্যদিকে শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে জড়ো হয়ে ইনস্টিটিউট  কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে। আর তাতেই প্রশ্নের মুখে পড়ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) । এখন পর্যন্ত  ইনস্টিটিউটের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   পুলিশ এই আত্মহত্যা ঘটনা নিয়ে শুরু করেছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ