স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে নিয়ে প্রতিটি মেয়ের কত স্বপ্ন থাকে।  নতুন জীবন, বিশেষ দিনের সাজ নিয়ে মাসের পর মাস ধরে চলে পরিকল্পনা। কিন্তু সেই বিশেষ দিনেই যে ভয়ানক ঘটনার সাক্ষী হতে হবে তা ভুলেও ভাবেনি কনে। নাচ-গান, হইহুল্লোড় মধ্যে দিয়েই চলছিল বিয়ের অনুষ্ঠান। গোটা বাড়ি সেজে উঠেছিল আলোর মালায়। প্রতিবেশী, আত্মীয় সকলে মিলে মেতে উঠেছিলেন আনন্দে। বরও বরযাত্রীকে নিয়ে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।  ঠিক তখনই এক মহিলার উপস্থিতিতে শুরু হয় হট্টগোল। মহিলার অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে যায় অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যরা। বরকে তুলে নিয়ে যায় পুলিশ।

ঘটনাটি উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার থারিয়ানভ থানার অধীনস্থ সখিয়ান গ্রামের। বিয়ের অনুষ্ঠানে হঠাৎ এক মহিলা হাজির হয়ে দাবি করেন তিনি মণ্ডপে থাকা বরের প্রেমিকা। তাঁকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন মহিলা। এমনকি তাঁরা হরিয়ানায় লিভ-ইন সম্পর্কে ছিলেন বলেও উল্লেখ করেন। যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগও এনেছেন তিনি। এই দাবি করতেই আনন্দের মুহূর্তে চোখের পলকে বদলে যায় গম্ভীর পরিবেশে। খবর দেওয়া হয় পুলিশকে। তারপর পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায়। 

আরও পড়ুন: ​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

প্রসঙ্গত, থারিয়ানভ থানা এলাকার সখিয়ান গ্রামের বাসিন্দা মোহিতের সঙ্গে খাকরেরু থানা এলাকার তেন্দুয়ার এক মহিলার বাগদান হয়েছিল। বুধবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তখনই হরিয়ানা থেকে আসা এক যুবতী বরের বাড়িতে হট্টগোল শুরু করেন এবং ১১২ নম্বরে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বর মোহিতকে থানায় নিয়ে আসে। মহিলাটি জানান ফেসবুকে তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে মোহিত তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে লিভ-ইন সম্পর্কে ছিল। মহিলা আরও জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাকে ফতেহপুরে ডেকে একটি হোটেলে রাখা হয় এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ফেরত পাঠানো হয়। তারপরেই সে অন্য মহিলাকে বিয়ের প্রস্তুতি নেয়। অন্যদিকে কনে সেজেগুজে বরের জন্য অপেক্ষা করছিল। কনের পরিবার জানতেও পারেনি ঠিক কি হতে চলেছে। অনেকক্ষণ বর ও বরযাত্রী না আসায় কনের পরিবার খোঁজ নিতে পাত্রের বাড়িতে ফোন করে। ঘটনাটি জানতে পেরে কনের পরিবার থানায় যায়। উভয় পক্ষের সদস্যরা গভীর রাত পর্যন্ত সেখানে ছিলেন, কিন্তু মামলা দায়ের হওয়ার পর কনের আত্মীয়রা হতাশ হয়ে বাড়ি ফিরে যান।

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি