Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিমাচলের মুখ্যমন্ত্রী পদে থাকছেন সুখুই, জানালেন কংগ্রেসের বিশেষ দূত শিবকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসার স্বপ্ন অধরাই থেকে গেল বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য সিংয়ের। বৃহস্পতিবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে কংগ্রেস হাইকম্যান্ডের বিশেষ দূত ডি কে শিবকুমার জানিয়েছেন, হিমাচলের মুখ্যমন্ত্রী পদে থাকছেন সুখবিন্দর সিং সুখুই। পাশাপাশি দলের সঙ্গে সরকারের সমন্বয়ে যাতে ঘাটতি না থাকে তার জন্য সমন্বয় সমিতি গঠনের ঘোষণাও করেছেন তিনি।  ওই সমিতিতে ৫ থেকে ৬ জন থাকবেন। যদিও সমিতিতে কারা-কারা থাকছেন, তা স্পষ্ট করে জানাননি শিবকুমার। তবে তিনি দাবি করেছেন, দলের বিধায়করা ঐক্যবদ্ধ রয়েছেন এবং দল ও সরকার বাঁচাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করারও অঙ্গীকার করেছেন সকলে।

গত মঙ্গলবার রাজ্যসভা ভোটে দলীয় নির্দেশ অমান্য করে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছিলেন হিমাচলের ৬ বাগী কংগ্রেস বিধায়ক। তাদের সঙ্গেই বিজেপি প্রার্থীকে ভোট দেন সরকারের সমর্থক তিন নির্দল বিধায়ক। যার ফলেই হেরে যান কংগ্রেস প্রার্থী অবিষেক মনু সিঙ্ঘভি। ওই ঘটনায় রাজ্য রাজনীতিতে হুলুস্থুলু পড়ে যায়। রাজ্যে কংগ্রেস সরকারের ভবিষ্যত নিয়েও সংশয় তৈরি হয়।

পাহাড়ি রাজ্যে সরকার বাঁচাতে বিশেষ পর্যবেক্ষক হিসাবে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে পাঠান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন দফায়-দফায় কংগ্রেস বিধায়কদের সঙ্গে কথা বলেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবকুমার বলেন, ‘রাজ্যে কংগ্রেস সরকারের সামনে কোনও সঙ্কট নেই। দলের কাছে সরকার চালিয়ে নেওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিজেপির অপারেশন লোটাস ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, সরকার সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে তিনি খানিকটা ব্যর্থ হয়েছেন। ভবিষ্যতে ওই ভুল আর হবে না। সব বিধায়কই চান, সরকার পাঁচ বছর চলুক। রাজ্যসভা ভোটে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে তা ভুলে ঐক্যবদ্ধ হয়েই সবাই লোকসভা ভোটে লড়বেন বলে অঙ্গীকার করেছেন।’

 

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের