মুক্তি অধরাই, কেজরির জামিনের আবেদন স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অধরায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন। শুক্রবার সুপ্রিম কোর্টে আরও পিছিয়ে গেল কেজরির জামিনের শুনানি। এদিন এক সপ্তাহের মধ্যে সিবিআইকে গ্রেফতারি নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। জামিন নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর  হবে পরবর্তী শুনানি । এরফলে এখনও জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

অন্যদিকে আবগারি দুর্নীতি মামলায় ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে তাঁর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ২৭ অগস্ট পর্যন্ত বাড়িয়েছে দিল্লি আদালত। এই আবহে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল জামিনের শুনানি।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই মামলায় সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি মেনে কেজরির জামিনের উপরে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট। এরপরেই গত ২৬ জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত চত্বরেই আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এরজেরে তিহারে থাকতে হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে ।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?