আগ্নেয়াস্ত্র হাতে ছবি, কালীঘাট থানার সাসপেন্ড ওসিকে নবান্নে পাঠানোর নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার গৌতম দাস আবার খবরে উঠে এলেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মুখে আগ্নেয়াস্ত্র হাতে ছবি দিয়ে ‘বিতর্কে’ পড়েছিলেন কালীঘাট থানার তৎকালীন ওসি গৌতম দাস। তখন তাঁকে সাসপেন্ডও করা হয়েছিল। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। আর নতুন সরকার গঠনও হয়েছে। যখন এসব চলছিল তখন অনেকেই গৌতম দাসের কথা ভুলে গিয়েছেন। কিন্তু এবার সেই গৌতম দাসকে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হল। সুতরাং গোটা ঘটনাটি নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশমন্ত্রীও শুভেন্দু অধিকারী। রাজ্যজুড়ে প্রশাসনিক সভা করে চলেছেন তিনি। পুলিশের ক্ষেত্রে যেমন স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি তেমন অন্যায়–অপরাধ রেয়াত করা হবে না সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্র হাতে ছবি সামনে আসে। পুলিশের উর্দি পরে সেই ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়। কালীঘাট থানার ওসি গৌতম দাস নিজেই ফেসবুক এবং হোয়াট্‌সঅ্যাপ স্টেটাসে সেই ছবি পোস্ট করেন বলেও দাবি করে তৃণমূল কংগ্রেস। এই ছবি যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল।

এই ছবি ফেসবুকে আপলোড করা হয়েছিল। আর তখনই সেটা নিয়ে মাঠে নেমে পড়েন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ–সভাপতি। জয়প্রকাশ মজুমদার প্রথম গৌতম দাসের ওই ছবিটি সামনে নিয়ে এসে বলেছিলেন, ‘এই ধরনের ছবি শুধু অস্বস্তিকর নয়, আইনের চোখেও অত্যন্ত আপত্তিকর। ওই ছবি থেকে স্পষ্ট, তিনি অত্যাধুনিক বন্দুক নিয়ে কাউকে নিশানা করছেন।’‌ এই মন্তব্যের পরই গৌতম দাসকে সাসপেন্ড করে লালবাজার। তাঁর জায়গায় কালীঘাট থানার নতুন ওসি হিসাবে আনা হয় চামেলি মুখোপাধ্যায়কে। যদিও ২৪ ঘণ্টার ব্যবধানে আবার কালীঘাট থানার ওসি বদল করে বলাই বাগকে দায়িত্ব দেওয়া হয়। তবে রাজ্যে পালাবদলের পর আজ, বুধবার গৌতম দাসকে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গৌতম দাস এখন কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত।

তাছাড়া ২৯ মার্চ প্রথমবার বদল করা হয় কালীঘাট থানার ওসিকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে এই পদে আনা হয়েছিল। আবার ওই নিয়োগের একমাসের মধ্যেই উৎপল ঘোষকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তারপর ২৫ এপ্রিল কালীঘাট থানার নতুন ওসি করা হয় গৌতম দাসকে। তখন গৌতম দাস ছিলেন কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে। পরে আরও দু’বার কালীঘাট থানার ওসি বদল করে লালবাজার। সেখানে নিয়ে আসা হয় চামেলি মুখোপাধ্যায়কে। তড়িঘড়ি তাঁকেও সরিয়ে দিয়ে আনা হয় বলাই বাগকে। এই নিয়ে জোর চর্চা তখন হয়েছিল।

লিচু দিয়ে এমন সুস্বাদু ৮ পদ বানানো যায় আগে জানতেন? রইল সহজ রেসিপি

নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

মে মাস নয় বদলে যেতে পারে আইপিএলের সময়, জেনে নিন বিশেষ কারণ

‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ

গুজরাতকে হারিয়ে IPL-এর ফাইনালে RCB, আনন্দে মাঠেই অনুষ্কাকে জড়িয়ে ধরলেন বিরাট

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতেই হবে’, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

বিয়ের সময় শ্বশুরকে পা ধরতে বাধ্য করেছিল জামাই, শ্বশুরবাড়িতে করুণ পরিণতি মেয়ের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

আগ্নেয়াস্ত্র হাতে ছবি, কালীঘাট থানার সাসপেন্ড ওসিকে নবান্নে পাঠানোর নির্দেশ

SIR-বৈধ, নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০