অনুব্রত জামিন মামলায় সিবিআইকে নোটিশ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কতদূর, জানতে চাইল শীর্ষ আদালত। এই মর্মে সিবিআইকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার(১৮ সেপ্টেম্বর)সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে শুনানি ছিল।

জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই জামিনের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্ট। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত।  

সোমবার অনুব্রতের আইনজীবী মুকুল রোহতগী সুপ্রিম কোর্টে সওয়াল করে বলেন, “এখনও পর্যন্ত পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। গরু পাচার মামলায় একমাত্র আমিই জেলে রয়েছি। ১৪ মাস কাটিয়ে ফেলেছি। অথচ মূল অভিযুক্তও জামিন পেয়ে গিয়েছেন।” এর পরই বিচারপতি অনিরুদ্ধ বোস বলেন, “তদন্ত কতদূর এগিয়েছে, আমরা তা জানতে চাই। সিবিআইকে নোটিস পাঠাচ্ছি।”

প্রসঙ্গত,  গরু পাচার মামলায় এখন দিল্লির তিহার জেলেবন্দি অনুব্রত।  গ্রেফতার হয়েছেন  তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল , প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, এনামুল হক এবং বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। তবে অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল ছাড়া আপাতত সকলেই জামিনে মুক্ত। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টে অনুব্রত। এই মর্মে সিবিআইকে নোটিশ জারি সিবিআই-এর। 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান