শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সন্দেশখালিতে ইডির আধিকারিকদের উপরে হামলায় অভিযুক্ত শেখ শাহজাহানের হেফাজত নিয়ে সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। আজ বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট জানিয়ে দেন, এই মুহুর্তেই কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না। শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপরে হামলার মূল অভিযুক্তকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া ছাড়া আর কোনও পথ খোলা রইল না সিআইডির হাতে।

গতকাল মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সন্দেশখালিকাণ্ডে সিট তদন্তের নির্দেশ খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এমনকি বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তরের জন্য সিআইডিকে সময়সীমা বেঁধে দেয়। সেই সঙ্গে ন্যাজাট ও বনগাঁ থানায় দায়ের হওয়া কেসের নথিপত্রও তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার জন্য নির্দেশের উপরে তিনদিনের স্থগিতাদেশ চেয়ে আর্জি জানিয়েছিলেন রাজ্য সরকারের আইনজীবী। কিন্তু তা খারিজ করে দেন প্রধান বিচারপতি।

কলকাতা হাইকোর্টের রায়ের পরেই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে জরুরি শুনানির আবেদন জানান রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। হাইকোর্টের নির্দেশের পরেই শেখ শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে সিআইডি দফতরে পৌঁছে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। কিন্তু খালি হাতেই ফিরতে হয় তাদের। সুপ্রিম কোর্টে মামলা বিবেচনাধীন রয়েছে এই যুক্তি দেখিয়ে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে তুলে দেননি সিআইডি আধিকারিকরা।

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে