মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের সঙ্কটের প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের উপর। আশঙ্কা সত্যি করে  একধাক্কায় অনেকেটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। তরল জ্বালানির দাম লিটার প্রতি গড়ে ৩ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ, শুক্রবার (১৫ মে) থেকে বর্ধিত দাম কার্যকর হবে। নতুন এই দামেই গ্রাহকদের তেল কিনতে হবে।  

পেট্রোল-ডিজেলের দাম বাড়লে স্বাভাবিকভাবে বাড়বে পরিবহণ খরচ। অর্থাৎ ডিজেলের দাম বৃদ্ধির ফলে যাতায়াত আরও ব্যায়বহুল হয়ে উঠতে পারে। বাসভাড়া বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গেই কলকাতা সহ শহরগুলিতে বাড়তে পারে কাঁচা সবজির দাম। পরিবহণ খরচ বাড়লে কাঁচা সবজি ছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। এতেই মধ্যবিত্তের পকেটে টান পড়বে। বাড়বে সংসার খরচও।    

এক নজরে দেখে নিন কোন শহরে পেট্রোলের দাম কতটা বেড়েছে 

শহর                  নতুন দাম            কতটা বেড়েছে

দিল্লি                   ৯৭.৭৭ টাকা         +৩.০০

কলকাতা             ১০৮.৭0 টাকা      +৩.২৯

মুম্বাই                   ১০৬.৬৮ টাকা     +৩.১৪

চেন্নাই                  ১০৩.৬৭ টাকা      +২.৮৩

এক নজরে দেখে নিন কোন শহরে ডিজেলের দাম কতটা বেড়েছে  

শহর                  নতুন দাম            কতটা বেড়েছে

দিল্লি                    ৯০.৬৭টাকা           +৩.০০

কলকাতা              ৯৫.১৩টাকা          +৩.১১

মুম্বই                    ৯৩.১৪টাকা           +৩.১১

চেন্নাই                   ৯৫.২৫টাকা          +২.৮৬

এই মূল্যবৃদ্ধির আগে মার্চ মাসে প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়ানো হয়েছিল। দেশের তিনটি প্রধান তেল কোম্পানি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) প্রিমিয়াম পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে  হয়েছে ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম  বেড়ে হয়েছে ৯০.৬৭ টাকা। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৮.৭৪ টাকা। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ৩.১১ টাকা। নতুন দাম দাঁড়িয়েছে ৯৫.১৩ পয়সা। মুম্বই এবং চেন্নাইয়ে  ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৩.১৪টাকা এবং ৯৫.২৫টাকা টাকা। তাছাড়াও ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম  বেড়ে হয়েছে ১০২ ডলার।  

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা