পান্নুনকে হত্যার  চেষ্টায় ধৃত নিখিল গুপ্তার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার  চেষ্টা ঘটনায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বৃহস্পতিবার জানিয়েছে, এটি একটি সংবেদনশীল বিষয় এবং ভারত সরকার সিদ্ধান্ত নেবে যে কীভাবে এটি করা হবে। সুপ্রিমের এই রায়দানের পরেই চাপে পড়লেন খালিস্তানি জঙ্গি পান্নুনকে খুনের ষড়যন্ত্রের ঘটনায়  অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার পরিবার। চেক প্রজাতন্ত্রের কারাগার থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার পরিবার।

মার্কিন ফেডারেল প্রসিকিউটররা ২০২৩ সালে নভেম্বর মাসে দাবি করেছে  খালিস্তানি জঙ্গি  গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার  চেষ্টা ঘটনায়  ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা যুক্ত। এই ঘটনার পর চেক প্রজাতন্ত্রের বিচার মন্ত্রণালয় নিখিল গুপ্তাকে গ্রেপ্তার ও অস্থায়ী হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চেক বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র ভ্লাদিমির রেপকা বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার  বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর প্রতিক্রিয়া মিলেছে ভারতের তরফে। অভিযোগের সত্যতা খুঁটিয়ে দেখা হবে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি জারি করে জানিয়েছেন, অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। তদন্ত করা হবে। ৫২ বছর বয়সী নিখিল গুপ্তা আদতে ভারতীয়। নিক নামে পরিচিত তিনি।   অভিযোগ, পান্নুনকে হত্যার জন্য় এক কানাডিয়ান নাগরিক, এক পাকিস্তানি নাগরিক এবং দু’জন মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। হত্যার ষড়যন্ত্র চালানোর জন্য তাঁদের তথ্য, নির্দেশনা এবং আর্থিক সহায়তা দিয়েছিলেন নিখিল গুপ্তা বলে অভিযোগ। নিখিল বর্তমানে চেক রিপাবলিকানের আধিকারিকদের হেফাজতে রয়েছেন।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক