সুপ্রিম কোর্টে দায়িত্ব নিলেন দুই নতুন বিচারপতি

কলেজিয়াম প্রথা নিয়ে বিতর্কের মাঝে বৃহস্পতিবার আইন মন্ত্রী কিরেন রিজিজুকে মন্ত্রক থেকে সরিয়ে দেয় কেন্দ্র সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে দায়িত্ব নিলেন দুই নতুন বিচারপতি। শুক্রবার অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং সিনিয়র আইনজীবী কলাপথি ভেঙ্কটারমন বিশ্বনাথনকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কলেজিয়াম প্রথা নিয়ে বিতর্কের মাঝে বৃহস্পতিবার আইন মন্ত্রী কিরেন রিজিজুকে মন্ত্রক থেকে সরিয়ে দেয় কেন্দ্র সরকার। তার এক দিনের মধ্যে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ করা দুই বিচারপতি দায়িত্ব নিলেন।

উল্লেখ্য সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বিশিষ্ট আইনজীবী কেভি বিশ্বনাথন ও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের নাম সুপারিশ করেছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম। গত মঙ্গলবার কলেজিয়ামের বৈঠকেই বিচারপতি হিসেবে কে ভি বিশ্বনাথন ও প্রশান্ত কুমার মিশ্রের নাম সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল, বিচারপতি কে এম যোশেফ, বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি সঞ্জীব খান্না।

গত এক সপ্তাহের মধ্যে অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি এম আর শাহ। ফলে বর্তমানে শীর্ষ আদালতের বিচারপতির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩২। আগামী ১৬ জুন অবসর নেবেন বিচারপতি কে এম যোশেফ এবং পরের দিন ১৭ জুন অবসর নেবেন বিচারপতি অজয় রাস্তোগি। ২৯ জুন অবসর নেবেন বিচারপতি ভি রামসুব্রহ্মণিয়ান। পরের মাসে অর্থা‍ৎ জুলাইতে অবসরে যাবেন বিচারপতি কৃষ্ণ মুরারি। সে ক্ষেত্রে নতুন বিচারপতি নিয়োগ করা প্রয়োজন হয়ে পড়েছিল।

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস