পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সব পক্ষকে নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপ্যাক মামলায় এবার সবপক্ষকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশের তদন্তের উপরেও স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এই মামলায় সব পক্ষকে নোটিস জারি করেছে দুই বিচারপতির বেঞ্চ। দু’সপ্তাহের মধ্যে সব পক্ষের কাছ থেকে হলফনামা তলব করা হয়েছে। এমনকী ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি হবে ৩ ফেব্রুয়ারি।

এদিকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং কলকাতা পুলিশের জন্য বড় ধাক্কা। সুপ্রিম কোর্ট রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে তল্লাশির ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের বিরুদ্ধে দায়ের করা পুলিশের এফআইআর স্থগিত করেছে। বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রক, কর্মী ও প্রশিক্ষণ বিভাগ এবং বাংলার তৃণমূল কংগ্রেস সরকারের কাছ থেকে বাংলার ডিজিপি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা–সহ অন্যান্যদের বরখাস্ত করার জন্য কেন্দ্রীয় সংস্থার আবেদনের জবাব চেয়েছে।

অন্যদিকে দুর্নীতির মামলায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার ও পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এবং কর্ণধারের বাড়িতে তল্লাশি চালানোর পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের মধ্যে এই নির্দেশ এসেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে, প্রাথমিকভাবে মনে হচ্ছে কেন্দ্রীয় সংস্থার আবেদনটি অত্যন্ত গুরুতর বিষয়কে সামনে নিয়ে আসছে। তদন্তে রাজ্যের হস্তক্ষেপ এখানে উঠে আসছে। তবে এই বিষয়ে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বেঞ্চকে অনুরোধ করেন যাতে তদন্তে স্থগিতাদেশ না দেওয়া হয়। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত মিশ্র বলেন, ‘‌অন্য কোর্ট ১০ মিনিট শুনে নির্দেশ দেয়। আমরা তো আপনাদের বক্তব্য শুনেছি। নোটিস জারি করতে রাজি হয়েছি।’‌

এছাড়া এই মামলার পরবর্তী শুনানি হবে ৩ ফেব্রুয়ারি। তার আগে সবপক্ষকে জারি করা নোটিস আদালতে জমা দিতে হবে হলফনামা আকারে। দুই বিচারপতির বেঞ্চ বলেন, ‘‌আরও বৃহত্তর প্রশ্ন উঠে আসে এবং যদি উত্তর না দেওয়া হয় তাহলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে। যদি কেন্দ্রীয় সংস্থাগুলি কোনও গুরুতর অপরাধের তদন্তের জন্য আন্তরিকভাবে কাজ করে, তাহলে একটি প্রশ্ন ওঠে: দলীয় কার্যকলাপ কি তাদের বাধাগ্রস্ত করতে পারে? দেশে যাতে আইনের শাসন বজায় থাকে এবং কেন্দ্র ও রাজ্যের সংস্থা যাতে স্বাধীনভাবে নিজের কাজ করতে পারে, তার জন্য এই বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। কোনও অপরাধী যাতে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আড়ালে লুকিয়ে রক্ষা না পেয়ে যায় তাও দেখা দরকার। তবে এটা ঠিক যে, কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারই কোনও রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার অধিকার নেই।’‌

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ