জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয়, বিষয়টি দেখার দায়িত্ব সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি। সবার আগে চিন থাকলেও খুব শীঘ্রই চিনকে ভারত ছাপিয়ে যাবে বলে অভিমত বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের আর্জি জানিয়ে জনস্বার্থে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। কিন্তু দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, বিষয়টি দেখার দায়িত্ব সরকারের। এই মর্মে কোনও পদক্ষেপ করা বা আইন প্রণয়নের নির্দেশ দেওয়া আদালতের কাজ নয়। এই বিষয়ে নাক গলাবে না কোর্ট।

এদিন আইনজীবী অশ্বিনী উপাধ্যায় ও অন্যান্যদের একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের দাবিতে এই মামলা করা হয়েছিল। মামলাকারীদের দাবি, দেশে জন বিস্ফোরণ ঘটছে। বিশ্বের ২০ শতাংশ মানুষ ভারতীয়, কিন্তু জমি মাত্র ২ শতাংশ। তাই অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধিতে লাগাম টানতে দুই সন্তান নীতি প্রণয়ন করা হোক। এই মর্মে আইন আনতে কেন্দ্রীয় সরকার ও আইন কমিশনকে নির্দেশ দিক শীর্ষ আদালত। কিন্তু সওয়াল জবাবের পর অশ্বিনী উপাধ্যায়ের দাবি খারিজ করে দেয় বিচারপতি এস কে কাউল ও এএস অকা-র বেঞ্চ। এদিন মামলাকারীর উদ্দেশে বিচারপতি কাউল বলেন, ‘একদিন আচমকা জনসংখ্যা বৃদ্ধি থেমে যাবে, এমনটা হতে পারে না। তাহলে কীভাবে আইন কমিশনকে এমন নির্দেশ দেওয়া যায়’। বিচারপতিরা কটাক্ষ করে বলেন, ‘এবার কি এসব বিষয়ে আদালতকে সিদ্ধান্ত নিতে হবে? এহেন তর্কের পক্ষে ন্যূনতম যুক্তি থাক উচিত। আইন প্রণয়ন করা সরকারের কাজ। আমাদের আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে’।

উল্লেখ্য, ২০১৯ সালে জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের দাবিতে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে দাবি করা হয়, জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত। দেশের ২০ শতাংশ মানুষের আধার কার্ড নেই। তাই সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। জন বিস্ফোরণই দুর্নীতির কারণ। তবে সেসব যুক্তিতে আমল না দিয়ে মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টও একই পথে হাঁটল। 

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা