স্ত্রীকে খরচের হিসাব রাখতে বলা অথবা বাবা–মায়ের কাছে টাকা পাঠানো নিষ্ঠুরতা নয়: সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ স্ত্রীর কাছে খরচের হিসাব চাওয়া কি স্বামীর অপরাধ?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ এমন ঘটনা ঘটায় স্ত্রী নিজের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে যে, স্বামী তাঁর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করলে অথবা স্ত্রীকে পরিবারের খরচের হিসাব রাখতে বললে সেটা অপরাধমূলক নিষ্ঠুরতার সামিল হবে না। শুধু তাই নয়, বিচারপতি বিভি নাগরত্ন ও আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, এই ধরনের অভিযোগের ভিত্তিতে ফৌজদারি মামলা শুরু করা যাবে না। এমনকী ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারার অধীনে ‘‌নিষ্ঠুরতা’‌ বলেও তা গণ্য হবে না। এই ধরনের অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলা বাতিল করা যেতে পারে।

এদিকে কেন এমন মামলা বাতিল করা যেতে পারে?‌ এই প্রশ্নও ওঠে। জবাবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, বিশেষ করে যখন কোনও নির্দিষ্ট মানসিক বা শারীরিক ক্ষতির প্রমাণ নেই তখন মামলা বাতিল করা যেতেই পারে। কারণ এটি সাধারণ দাম্পত্য কলহ, কোনও গুরুতর অপরাধ নয়। শীর্ষ আদালত বলেছে, শুধুমাত্র আর্থিক নিয়ন্ত্রণ বা সামান্য মতপার্থক্য ফৌজদারি মামলার কারণ হতে পারে না। যদি না শারীরিক বা মানসিক নির্যাতনের কোনও সুনির্দিষ্ট প্রমাণ থাকে। একজন স্বামী তাঁর স্ত্রীকে বাড়ির খরচের হিসাব রাখতে বলা বা নিজে টাকা পাঠালে তা নিষ্ঠুরতা নয়। এটি সাধারণ দাম্পত্য জীবনের অংশ। এই ধরনের অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে।

অন্যদিকে এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই পরিস্থিতি ভারতীয় সমাজের বাস্তবতাকে প্রতিফলিত করে। পুরুষরা প্রায়শই পরিবারের আর্থিক বিষয়গুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তা বলে সেটা ফৌজদারি বিচার ব্যক্তিগত ক্ষোভ নিষ্পত্তি অথবা ক্ষোভ নিষ্পত্তির হাতিয়ার হতে পারে না। শীর্ষ আদালত ফৌজদারি মামলাকে ব্যক্তিগত শত্রুতা বা প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছে। শুধুমাত্র আর্থিক আধিপত্য বা স্বাভাবিক দাম্পত্য কলহ ‘‌নিষ্ঠুরতা’‌ হিসেবে গণ্য হয় না, যদি না তা গুরুতর মানসিক বা শারীরিক ক্ষতি করে।

এছাড়া এই ঘটনাটি ছিল হায়দরাবাদের এক মহিলার করা মামলা। যেখানে তিনি তাঁর স্বামী ও পরিবারের বিরুদ্ধে ৪৯৮এ ধারায় নিষ্ঠুরতার মামলা করেছিলেন। অভিযোগে বলা হয়েছিল যে, স্বামী বিদেশে থাকেন। তাঁর পরিবারের জন্য টাকা পাঠান এবং স্ত্রীর কাছে খরচের হিসাব চান। সুপ্রিম কোর্ট এই অভিযোগকে ‘‌অস্পষ্ট ও সাধারণ’‌ বলে মনে করেছে। আর এগুলিকে ‘‌নিষ্ঠুরতা’‌ প্রমাণ করতে যথেষ্ট নয় বলে রায় দিয়েছে। স্বামী তাঁর পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠানোর যে কাজ করেছেন তা ফৌজদারি মামলার ভিত্তি হিসেবে দেখা যাবে না। যদিও স্ত্রীকে এক্সেল শিটে খরচের হিসাব রাখতে বলা অভিযোগটি সর্বোচ্চ আকারে গৃহীত হয়। তবুও এটি নিষ্ঠুরতার সংজ্ঞার আওতায় পড়ে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার