তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

সম্প্রতি তাজমহল পরিদর্শনে গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার একজন মহিলা পর্যটক। তখনই তাঁকে এক বাঁদর আক্রমণ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিতর্কের মুখে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তাজমহলের নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবা। কেন? সম্প্রতি তাজমহল পরিদর্শনে গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার একজন মহিলা পর্যটক। তখনই তাঁকে এক বাঁদর আক্রমণ করে। যার ফলে গুরুতর আহত হন ওই মহিলা পর্যটক। বাঁদর তাঁর হাতে আঁচড়ে দেয়। ব্যাপক রক্তক্ষরণ শুরু হয় তাঁর। ঘটনার খবর পেয়েই ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (ASI)-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে অ্যাম্বুলান্সও ডাকা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাম্বুলান্সের ঘটনাস্থলে পৌঁছতে প্রায় এক ঘন্টা বিলম্ব হয়। ফলে সঠিক চিকিৎসার অভাবে মহিলার রক্তক্ষরণ আরও তীব্র হয়। যন্ত্রণায় ছটফট করতে থাকেন মহিলা পর্যটক। এরপর অ্যাম্বুলান্স এসে তাঁকে নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। যেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি খানিকটা সুস্থ হলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটেছে তাজমহলের পূর্ব ফটকের বাইরে। একে তো তাজমহলে বাঁদরের বাঁদরামি, সঙ্গে পর্যটকদের সময়মতো চিকিৎসার ব্যবস্থা না করতে পারা, সব মিলিয়ে নতুন করে প্রশ্নের মুখে তাজমহলের নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবা। কেননা প্রায় প্রতিদিন হাজার হাজার ভারতীয় ও বিদেশী পর্যটক এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শনে যান। কিন্তু সেখানে পর্যটকদেরই নিরাপত্তা নেই? পাশাপাশি তাজমহলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে। ভিডিওতে বেশ কয়েকটি বাঁদরকে জলাধারের জলে খেলা করতে দেখা গিয়েছে। সেখানে এও স্পষ্ট যে, তাজমহল চত্বরের ভেতরে ও আশেপাশে বাঁদরের সংখ্যা ক্রমাগত বাড়ছে। যাতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ অবোধ প্রাণীরা যখন তখন পর্যটকদের উপর হামলা করতে পারে।

তবে বিদেশি ওই মহিলার উপর বাঁদরের আক্রমণ এবং কেন অ্যাম্বুলান্স পৌঁছতে দেরি হল, বিষয়টি কর্তৃপক্ষ দেখছেন বলে জানিয়েছেন তাজমহলের সিনিয়র কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট কালন্দার। পাশাপাশি তাজমহল চত্বরের ভেতরে ও আশেপাশে বাঁদর এবং পথকুকুরের ঘোরাঘুরি বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘এই বিষয়ে প্রায় এক মাস আগেই আগ্রা পুরসভাকে চিঠি পাঠানো হয়েছে প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ থেকে। কিন্তু এ ব্যাপারে এখনও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’ তবে এই ঘটনায় তাজমহলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে দাবি পর্যটকদের।

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান