ধনী প্রার্থী তামিলনাড়ুর , সম্পত্তি কত জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই দেশ জুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন। তারআগেই সামনে এল তামিলনাড়ুর ধনী প্রার্থী -র মোট সম্পত্তির পরিমাণ। আর তা দেখলে  আপনারা অবাক হয়ে যাবেন। তামিলনাড়ুর ইরোড লোকসভা কেন্দ্রের এআইএডিএমকে (AIADMK) প্রার্থী আত্রাল অশোক কুমারের মোট সম্পত্তির পরিমাণের হিসাব প্রকাশিত হয়েছে।

নির্বাচন কমিশনে পেশ করা হলফনামা অনুযায়ী, অশোক কুমারের ( ধনী প্রার্থী ) বর্তমানে সম্পত্তির পরিমাণ ৫৮৩.৪৮ কোটি টাকা। তিনি হলেন তামিলনাড়ুর  সবচেয়ে ধনী প্রার্থী। অন্যদিকে   তাঁর স্ত্রী করুণাম্বিকার মোট  সম্পত্তির পরিমাণ ৬৯.৯৮ কোটি টাকা। জানা গিয়েছে কুমারের স্ত্রী হলেন ইরোড জেলার মোদাক্কুরিচির বিজেপি বিধায়ক ডঃ সি সরস্বতীর মেয়ে।  হলফনামায় আত্রাল অশোক কুমার জানিয়েছেন, তাঁর এবং স্ত্রী করুণাম্বিকার রয়েছে প্রচুর পরিমাণে সোনা। আর সেই সকল সোনাগুলির ওজন প্রায় ১০.১ কেজি এবং ১০.৬ কেজি।

এছাড়াও ধনী প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫২৬.৫৩ কোটি টাকা। উত্তরাধিকার সূত্রে অর্জিত স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৬.৯৫ কোটি টাকা। রাজনীতির পাশাপাশি অশোক কুমার দ্য ইন্ডিয়ান পাবলিক স্কুল (টিপস) এবং অ্যামেক্স অ্যালয়স প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য এবং পরিচালক।  একথায় রাজনীতি ছাড়াও নানান শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন আত্রাল অশোক কুমার।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী