ফের দুর্যোগের ইঙ্গিত! সাগরে ফুঁসে উঠছে নয়া ঘূর্ণিঝড়, ৫ জেলায় বন্ধ স্কুল-কলেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছিল, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেবিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেনি মৌসম ভবন। কিন্তু সময় যত এগোচ্ছে ততই জোরালো হচ্ছে ঘূর্ণিঝড়ের(Cyclone) সম্ভাবনা। আজ বুধবার দিন সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির নাম হবে ‘ফিনজাল’(Cyclone Finjal)। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির বিভিন্ন জেলায়।

আরও পড়ুনঃ ভুল পথ নির্দেশ GPS এর, নির্মীয়মান সেতু থেকে নিচে গাড়ি পড়ে মৃত্যু তিন জনের

পরিস্থিতি বিবেচনা করেই এদিন তামিননাডু সরকার উপকূলবর্তী ত্রিচি, নাগাপট্টিনম, কুড্ডালোর, ভিল্লুপুরম, তিরুভেলুর জেলায় সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকবিলায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই গভীর নিম্নচাপ বর্তমানে অবস্থান করছে চেন্নাই উপকূল থেকে ৬৭০ কিলোমিটার দূরে। মৌসম ভবন জানিয়েছে, ওই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে সেটি তামিলনাডুর দিকে ধেয়ে আসতে পারে। এর প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির বিভিন্ন জেলায়।

আরও পড়ুনঃ ডাল মে কুছ কালা হ্যায়! পরীক্ষার লাইভ স্ট্রিমিং আপত্তি জুনিয়র চিকি‍ৎসকদের

ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এর প্রভাবে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর উপকূলে। ভারী বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়ের জেরে ৪৫-৫৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। ল্যান্ডফলের পর ঝড়ের গতিবেগ ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে স্বাভাবিকভাবেই উত্তাল হবে সমুদ্র। উপকূলবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে‌। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতিমধ্যেই প্রস্তুত তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা টিম। যদিও পশ্চিমবঙ্গে এই ঘূর্ণাবর্তের কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এবং উত্তরের পার্বত্য জেলাগুলিতে এদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ খুবই নগণ্য।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির