এয়ার ইন্ডিয়ার অংশীদারিত্ব পেয়ে রতন টাটা লিখলেন ‘Welcome Back’

রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব টাটা সন্সের হাতে তুলে দেওয়া কথা সরকারি ভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ১৮ হাজার কোটি টাকা দর হেঁকে এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব টাটা সন্সের হাতে তুলে দেওয়া কথা সরকারি ভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ১৮ হাজার কোটি টাকা দর হেঁকে এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে টাটা সন্স। সরকারি ঘোষণার পরই টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন একটি বিবৃতি জারি করেছেন। তাতে তিনি বলেছেন, দেশের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান এই বিড জেতায় অত্যন্ত খুশি। পাশাপাশি জেআরডি টাটার একটি পুরোনো ছবি শেয়ার করে টুইট করলেন রতন টাটাও। সেই সঙ্গে ক্যাপশনে তিনি লিখলেন ‘ওয়েলকাম ব্যাক’।

 

ওই বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন, টাটা গোষ্ঠীকে এয়ার ইন্ডিয়ার অধিগ্রহণের দরপত্র বিজয়ী ঘোষণা করায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। টাটা গোষ্ঠীর কাছে দেশের পতাকা বহনকারী এয়ারলাইনের মালিকানা হাতে পাওয়া এবং পরিচালনা করা একটি বিরল ও বিশেষ সুযোগ হবে। এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের এয়ারলাইন তৈরির জন্য আমাদের প্রচেষ্টা থাকবে যা প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে। এই উপলক্ষে, আমি ভারতীয় বিমান চলাচলের অগ্রদূত জেআরডি টাটার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যার স্মৃতি আমরা লালন করি আজও। 

এর আগে রাষ্ট্রায়ত্ব সম্পত্তি বিলগ্নিকরণ বিভাগের সচিব তুহিনকান্ত পাণ্ডে জানিয়েছিলেন, ভারত সরকার এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। যা টাটা সন্সের অধীনস্থ সংস্থা ট্যালেস প্রাইভেট লিমিটেড (Talace Pvt Ltd) ১৮ হাজার কোটি টাকায় এই দরপত্রে বিজয়ী হয়েছে। তিনি আরও জানান, চলতি বছরের ৩১ অগষ্ট পর্যন্ত ৬১,৫৬২ কোটি টাকা ঋণ রয়েছে এয়ার ইন্ডিয়ার। এরমধ্যে ৪৬,২৬২ কোটি টাকা স্থানান্তরিত হবে এয়ার ইন্ডিয়া অ্যাসেটস হোল্ডিং লিমিটেডের (AIAHL) কাছে। বাকি টাকা শোধ করতে হবে টাটাকে।

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের