দেশেই তৈরি হবে অ্যাপলের আই ফোন, দায়িত্বে টাটা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে জল্পনার অবসান। দেশেই তৈরি হবে অ্যাপলের আই ফোন। আর ওই ফোন তৈরি করবে দেশের অন্যতম শিল্প সংস্থা তথা ‘বিজেপি ঘনিষ্ঠ’ টাটা গোষ্ঠী। শুক্রবার ‘এক্স’ হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি জানিয়েছেন, ‘টাটার তৈরি আই ফোন শুধু দেশের বাজারেই নয়, বিদেশেও বাজারজাত হবে।’

করোনার প্রকোপ শুরু হওয়ার আগে চিনেই তৈরি হতো অ্যাপলের আইফোন। আর তা গোটা বিশ্বেই বিক্রি হতো। কিন্তু ওয়াশিংটনের সঙ্গে বেজিংয়ের ঠাণ্ডা লড়াই শুরু হওয়ার পরেই চিন থেকে পাততাড়ি গোটানোর সিদ্ধান্ত নেয় অ্যাপল কর্তৃপক্ষ। চিনের বিকল্প হিসেবে বেছে নেওয়া হয় ভারতকে। কয়েক মাস আগেই মুম্বই ও নয়াদিল্লিতে দুটি নিজস্ব শো রুমও চালু করেছে অ্যাপল কর্তৃপক্ষ। ওই শোরুম থেকেই আই ফোন-সহ অ্যাপলের যাবতীয় প্রোডাক্ট কিনতে পারছেন সাধারণ ক্রেতারা।

বর্তমানে অ্যাপলের হয়ে তাইওয়ানের সংস্থা ফক্সকন আই ফোনের যন্ত্রাংশ তৈরি করে। তামিলনাডুর শ্রীপেরামপুদুরের কারখানায় চিন থেকে আনা যন্ত্রাংশ জোড়া লাগিয়েই (অ্যাসেম্বল) তৈরি হচ্ছে আই ফোন। ফক্সকনের পাশাপাশি টাটাও অ্যাপলের হয়ে এবার আই ফোন তৈরি করবে। এ বিষয়ে চুক্তিও স্বাক্ষর হয়েছে। তবে টাটার উ‍ৎপাদিত আই ফোন বাজারে আসতে আরও আড়াই বছর সময় লাগবে।

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট