ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের ১৮৭ বছরের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৮৭ বছর ধরে সাজা কাটতে হবে জেলে। নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রতারণা করার অভিযোগে এমনই বিরল সাজা শুনিয়েছে কেরালের আদালত। ১০ বছর, ২০ বছর নয়, ১৮৭ বছরেরমতো বিরলতম সাজা ঘোষণার মতো ঘটনা ঘটেছে।

কেরালায় নাবালিকা ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে ১৮৭ বছরের সাজা ঘোষণা কেরলের পকসো আদালতের। পাশাপাশি অভিযুক্তকে ৯ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত করোনা আবহের সময়ে। ২০২০ সাল থেকে কান্নুড়ে একটি মাদ্রাসা স্কুলের কর্মরত মহম্মদ রফি নামে এক শিক্ষক বছর ১৬-এর এক নাবালিকাকে ধর্ষণ করেছিল। পরে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০২১ সাল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে সে। নাবালিকা পরিবার বিষয়টি প্রথমে না জানলেও, পরে নাবালিকার ব্যবহার দেখে সন্দেহ হয়। পরে নাবালিকাকে কাউন্সিলিং করা হলে আসল ঘটনা সামনে আসে। শেষমেশ প্রতারিত হয়েছে বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা ও তাঁর পরিবার।

অভিযোগের ভিত্তিতে পাঝায়ানগাদি থানার পুলিশ আলাগোড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। এরপর শুরু হয় তদন্ত। নিম্ন আদালতে এই মামলা চলছিল। বুধবার এই মামলার রায় বেরোলে অভিযুক্তকে পকসো আইনের অধীনে প্রমাণের ভিত্তিতে ১৮৭ বছর কারাদন্ড ও  ৯ লক্ষ টাকার জরিমানার সাজা দেয় আদালত। এদিনের রায়ে খুশি নয় নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি ছিল অভিযুক্তের ফাঁসি।

উল্লেখ্য, এই ঘটনাই প্রথম নয়। এর আগেও একই ধরনের ঘটনা ঘটিয়েছিল অভিযুক্ত। কান্নুর জেলার একটি মাদ্রাসায় আরেক নাবালিকাকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল রফিকে। প্যারোলে মুক্তি পেয়ে ফের একই ঘটনার ঘটিয়েছে সে।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের