মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সকালে উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রদেশের উজ্জয়িনী। রাস্তার সংস্কার ও চওড়া করার জন্য মসজিদের একটি অংশ ভাঙা হয়েছে। তারপরেই সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনীর শাহি মসজিদ এলাকা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েছেন বিক্ষোভকারীরা। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে পুলিশের উপর ইটবৃষ্টি করছেন বিক্ষোভকারীরা। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের সেল ছুড়ছে পুলিশ। বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করা হচ্ছে পুলিশের তরফে। একাধিক ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা হাতে রড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও RAF।

মন্দির নগরী উজ্জয়িনীর এখন বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত। আগামী ২০২৮ সালের সিংহস্থ মেলার সময় বিপুল সংখ্যক তীর্থযাত্রীর সমাগম হওয়ার কথা রয়েছে উজ্জয়িনীতে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে উজ্জয়িনীতে রাস্তা সংস্কার ও চওড়া করার কাজ চলছে। সেই কারণেই গত সপ্তাহে ২৭২টি স্থাপত্য ও নির্মাণ ভাঙার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেই তালিকায় মুখ্যমন্ত্রীর নিজের পৈতৃক বাড়িও রয়েছে। গতকাল, রবিবার থেকে সেই কর্মসূচি শুরু হয়। তারপরেই শাহি মসজিদের একটি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়। শাহি মসজিদ, যাকে স্থানীয়রা শতাব্দীর প্রাচীন ওয়াকফ সম্পত্তি হিসেবে মেনে চলেন। সেটির আংশিক অংশ ভাঙার প্রস্তাব করা হয়। তারপরেই সেটির উপর বুলডোজার চালিয়েছে উজ্জয়িনী পুরসভা। এর ফলে মসজিদের প্রার্থনা কক্ষ, একটি মিনার এবং সংশ্লিষ্ট অন্যান্য কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বিষয়ে ক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তারাই এদিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকেন।

আরও পডুন: ‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে উজ্জয়িনী পুরনিগমের মসজিদ ভাঙার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনগুলি খারিজ করে দেওয়া হয়েছিল। তারপরেই পদক্ষেপ করেছে উজ্জয়িনী পুরসভা। যাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। যদিও মধ্যপ্রদেশ পুলিশের দাবি পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা