মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে নামল কাশ্মীরের তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। শ্রীনগরে পারদ নেমে গিয়েছে হিমাঙ্কের ৪.৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে। প্রচণ্ড ঠাণ্ডায়  ডাল লেক সহ কাশ্মীরের জলাশয়গুলিও জমে  গিয়েছে। পাশাপাশি পাইপলাইনের জলও পরিণত হয়েছে বরফে। ফলে খুব স্বাভাবিকভাবেই ব্যাহত সেখানকার জনজীবন। এই সমস্যায় পড়তে হয় সাধারণ নাগরিকদের।

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুসারে, বুধবার রাতে শ্রীনগর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবারের তুলনায়  ২ ডিগ্রি বেশি।  অন্যদিকে কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর কাশ্মীরের গুলমার্গের স্কি রিসর্টে তাপমাত্রা ছিল মাইনাস ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও অমরনাথ যাত্রার অন্যতম বেস ক্যাম্প হিসাবে ব্যবহৃত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াস।  

তবে কাশ্মীরের বেশিরভাগ সমতল অঞ্চলে কোনও তুষারপাত হয়নি, অন্যদিকে উপত্যকার উপরের অংশে স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে তুষারপাত হয়েছে। মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে সকালের দিকে কাশ্মীরের রাস্তাঘাট থাকছে ফাঁকা। রোদ উঠলেও, শীতকে হারাতে পারছে না। অন্যদিকে জম্মুতে শুরু হয়েছে শীতের আমেজ । বেশিরভাগ রাস্তাতেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। বরফে ঢেকে গিয়েছে রাস্তা।  তার জেরে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা।   আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কাশ্মীর উপত্যকায় এমনই শীতের দাপট বজায় থাকবে। তাপমাত্রা আরও কমবে। কাশ্মীর জুড়ে জারি হয়েছে তুষারপাতের সতর্কতা। 

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’