হিমাঙ্কের নীচে নামবে উত্তরভারতের তাপমাত্রা, তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস

শুরু ১৪ জানুয়ারি থেকে, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। কুয়াশার কারণে ব্যাহত জনজীবন। এই অবস্থায় আবহাওয়াবিদেরা শোনাল দিল আরও ভয়ঙ্কর বার্তা। 

দিল্লি-সহ গোটা উত্তর -ভারতের তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাবে। তাপমাত্রা এক ধাক্কায় নামবে শূন্য থেকে চার ডিগ্রি নীচে। লাইভ ওয়েদার অন ইন্ডিয়ার তরফ থেকে বৃহস্পতিবার টুইট করে বলা হয়েছে, আগামী সপ্তাহে দিল্লি-সহ গোটা উত্তরভারত জুড়ে চলবে তীব্র শৈত্যপ্রবাহ। শুরু হবে ১৪ জানুয়ারি থেকে, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। আর ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি – এই সময়ের মধ্যে পারদ তড়তড়িয়ে নামতে শুরু করবে। 

একই পূর্বাভাস আবহাওয়া দফতরের। মৌসম ভবন থেকে বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শনিবার থেকে দিল্লি-সহ উত্তরভারত জুড়ে চলবে তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা অস্বাভাবিক হারে কমতে শুরু করবে। উত্তর ভারতে সর্বনিম্ম তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এর কারণ, একটি পশ্চিমী ঝঞ্ঝা। ফলে, শুক্রবার পর্যন্ত দিল্লি-সহ উত্তর ভারতের বাসিন্দারা কড়া ঠাণ্ডার হাত থেকে সাময়িক স্বস্তি পাবেন। তবে শুক্রবারের পর থেকে ফের শুরু হবে ঠাণ্ডার দাপট। 

গত ২৩ দিন ধরে দিল্লির গড় তাপমাত্রা নয় থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। 

হিমালয় সন্নিহিত অঞ্চলে বিশেষ করে কাশ্মীরে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচল ও উত্তরাখণ্ডেও ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন উত্তরপ্রদেশে কনকনে ঠাণ্ডায় এক রাতে মৃত ২৫

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের