একঘরে করেছে সমাজ, HIV সংক্রমিত মায়ের মৃতদেহ আগলে ১০ বছরের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন এক মানবিক ট্র্যাজেডি! মাত্র ১০ বছরের একটি শিশু যে নিজের চোখের সামনে একে একে তার বাবা-মা দুজনকেই হারাল। দুজনেই ছিলেন এইচআইভি সংক্রমণের শিকার। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটা জেলার নাগলা ধীরজ গ্রামে। বৃহস্পতিবার সকালে ইটা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার মায়ের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,মা মারা যাওয়ার পর ময়নাতদন্তের ঘরেই মায়ের নিথর দেহের পাশে বসে মাকে আগলে রাখে শিশুটি। কাউকে কিছু বলার ক্ষমতা নেই তার। চোখ দিয়ে শুধু অঝোরে জল ঝরছিল। কর্তব্যরত কর্মীরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে সে সেখানেই বসে কাঁদতে থাকে। কর্মকর্তারা না আসা পর্যন্ত সে সেখান থেকে উঠতে চাইনি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় রাস্তা তৈরি করে বিশ্বরেকর্ড, গিনেসে নাম তুলল NHAI

একটি ভাইরাল ভিডিওতে শিশুটিকে বলতে শোনা যায়,”বাবা যখন এইডসে আক্রান্ত হন, তখন সবাই আমাদের এড়িয়ে চলত।” বাবাকে হারিয়েছে গত বছর। আর এবার মা ও চলে গেল। এক হয়ে গেল ১০ বছরের একটি জীবন। মায়ের মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য শিশুটি একই জেলা সদর হাসপাতালে পৌঁছয়। যা সবাইকে আরও বেশি করে অবাক করেছে। জানা গিয়েছে, বছর ৪৫ এর ওই মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্বামীর মৃত্যর পর থেকেই তাঁর শরীর ভেঙে পড়েছিল। চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার