২৪ ঘণ্টায় রাস্তা তৈরি করে বিশ্বরেকর্ড, গিনেসে নাম তুলল NHAI

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের পরিকাঠামো উন্নয়নের ইতিহাসে এক অন্যতম রেকর্ড গড়ল জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। মাত্র ২৪ ঘন্টারর মধ্যে দীর্ঘ রাস্তা নির্মাণ করে গিনেস ওয়ার্ল্ডে নাম তুলেছে এই সংস্থাটি। অন্ধ্রপ্রদেশের বেঙ্গালুরু,কাডাপা,বিজয়ওয়াড়া অর্থনৈতিক করিডোরে এই নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে, যা দেশের সড়ক নির্মাণ ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে নগদে দেওয়া যাবে না টোল ট্যাক্স, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

NHAI সূত্রে জানা গিয়েছে, একটানা ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৯ যেন কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পে ব্যবহার করা হয়েছে প্রায় ১০,৬৭৫ মেট্রিক টন বিটুমিনাস কংক্রিট। কাজের গুণমান ও প্রযুক্তিগত ম্যান বজায় রেখেই এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে দুটি বিভাগে বিশ্বরেকর্ড গড়েছে NHAI। এই সাফল্যের নেপথ্যে রয়েছে শ্রমিক ও গ্রাউন্ড স্টাফদের অক্লান্ত পরিশ্রম এবং নিখুঁত পরিকল্পনা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির ওপর বিশেষ নজর দেওয়া হয়। কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রেখে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করাই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য।

এই কৃতিত্ত্বের কথা My Gov India তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেখানে বলা হয়েছে, ভারতের সড়ক পরিকাঠামো উন্নয়নের গতি গত এক দশকে অভূতপূর্বভাবে বেড়েছে। ২০১৪ সালের আগে দেশে যেখানে মাত্র ৯৩ কিলোমিটার এক্সপ্রেসওয়ে ছিল বর্তমানে তা বেড়েছে ৩ হাজার কিলোমিটারেরও বেশি।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন