দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মণিপুর সহিংসতায় বিদেশি শক্তিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ মণিপুর সহিংসতার ঘটনায় বহিরাগত শক্তিকে দুষলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। প্রাণহানি, ক্ষয়ক্ষতির জন্য ভুল বোঝাবুঝি, স্বার্থান্বেষীদের কর্মকাণ্ড দায়ী বলে দাবি মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার মণিপুরের ইম্ফলে প্রথম মণিপুর রাইফেলস প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপরেই এই বক্তব্য করেন মুখ্যমন্ত্রী। হিংসা বন্ধ করে সকলকে একত্রে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।   

পাশাপাশি তিনি বলেন, সরকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ধারাবাহিকভাবে কাজ করছে ।  ক্ষতিগ্রস্তদের শীঘ্রই পুনর্বাসন করা হবে। সরকার কখনোই সংবিধানের বিধান বিরোধী কিছু করেনি এবং কখনোই এমন কাজ করবে না।

প্রসঙ্গত, বিগত কয়েকমাস ধরে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত। কুকি-মেইতেই গোষ্ঠীর সংঘর্ষের কারণে এখনও পর্যন্ত বহু মানুষ মারা গিয়েছেন। উত্তর-পূর্ব ভারতের  রাজ্য মণিপুরে জাতিগত সহিংসতা থামাতে সেনা নামানো হয়। ৩৫৫ ধারা জারি করা হয়। তবু সংঘর্ষ থামাতে ব্যর্থ সরকার। কেন্দ্রীয় সরকারকে এই প্রসঙ্গে চলতি বাদল অধিবেশনে প্রশ্নের মুখে পড়তে হয়। দীর্ঘ সময় কাটলেও এই রাজ্যে এখনও হিংসা রোখা যায়নি। অন্যদিকে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বহিরাগত শক্তিকেই সহিংসতার ঘটনায় দায়ী করলেন।

Published by:

Share Link:

More Releted News:

জোর ধাক্কা খেল Paytm, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ