শেষ হল স্বরাষ্ট্রমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক, বিস্ফোরণ কাণ্ডে নেওয়া হল কোন সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে চলা বৈঠক শেষ হয়েছে। বৈঠকে স্থির হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যথাযথ ‘অ্যাকশন’ নেওয়া হবে। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে অংশ নিতে তাঁর বাসভবনেই উপস্থিত হয়েছিলেন দিল্লির পুলিশ কমিশনার, আইবি আধিকারিক সহ উচ্চপদস্থ আধিকারিকরা।  ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেছিলেন জম্মু কাশ্মীরের ডিজিপি।

সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। মঙ্গলবার ফের আরও একদফা বৈঠক সেরেছেন। মঙ্গলবার সকাল হতেই শাহের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আধিকারিকরা। সেখানেই রুদ্ধদ্বার উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দফায় দফায় বৈঠক চলেছে সোমবার রাত থেকেই।

অমিত শাহ সোমবার জানিয়েছিলেন, গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কেন ঘটনা ঘটল, কীভাব ঘটল সব দিকে বিচার করা হচ্ছে। পরবর্তী বিষয় কি হবে সবটা ঠিক করতেই উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দেওয়া হয়েচিল। বৈঠকে হাজির ছিলেন এনআইএ,, এনএসজি আধিকারিকরাও। এই বিস্ফোরণের পরে আগামী পদক্ষেপ কী হবে, কীভাবে ব্যবস্থা নেওয়া হবে সেসব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার।

লাল কেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রিপোর্ট জমা দিয়েছেন অমিত শাহ। সোমবার রাতে দিল্লির পুলিশ কমিশনার সতীশ বোলচার সঙ্গে বিস্ফোরণ নিয়ে কথা বলার পর প্রধানমন্ত্রীকে এই বিষয়ে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও প্রকাশ্যে সেই নিয়ে মুখ খুলতে রাজি হননি তিনি।

দু’দিনের সফরে ভুটানে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেও দিল্লির ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। এদিন মোদি বলেছেন, “আজ আমি এখানে অত্যন্ত মন খারাপ নিয়ে এসেছি। দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনা সকলের মনকেই ব্যথিত করেছে। আমি পীড়িত পরিবারের দুঃখ বুঝতে পারছি। আজ পুরো দেশ ওদের সঙ্গে রয়েছে।  আমি কাল সারা রাত এই ঘটনার তদন্তে থাকা এজেন্সির সঙ্গে, ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছি। যেটুকু জানা যাচ্ছে তার ভিত্তিতে চেষ্টা করা হয়েছে সংযোগ স্থাপনের। আমাদের এজেন্সি এই ঘটনার গভীরে যাবে। ষড়যন্ত্রকারীদের ছাড়া হবে না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের কাউকে ছাড়া হবে না।’

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ