পুরোনো সংসদ ভবনের নয়া নাম ‘সংবিধান সদন’, ঘোষণা প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংসদের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হয়েছে। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) এইদিনই পুরাতন সংসদ ভবনের নয়া নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরোনো সংসদ ভবনের নয়া নাম ‘সংবিধান সদন’। পুরোনো সংসদ ভবন থেকে শেষবারের মত বক্তব্য রাখার সময় এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। গণেশ চতুর্থীর মাহেন্দ্রক্ষণে দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ নতুন সংবিধান ভবনে আনুষ্ঠানিক প্রবেশ হয়। তার আগে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের নাম রাখেলেন, “পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া”। 

মঙ্গলবার সকালে লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদ সেন্ট্রাল হলে জড়ো হন। শেষবারের মত সেন্ট্রাল হলের স্মৃতি ধরে রাখতে বিশেষ ফটোসেশনের আয়োজন করা হয়। এরপর বিশেষ অনুষ্ঠান শেষে সকল সাংসদকে সঙ্গে নিয়ে নতুন সংসদ ভবনে হেঁটে যান প্রধানমন্ত্রী। এখন থেকে এটিই ভারতের সংসদ।    

পুরোনো সংসদ ভবনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,”আজ থেকে  আমরা নতুন সংসদ ভবনে স্থানান্তর হতে চলেছি। আজ গণেশ চতুর্থী হওয়ায় এটি শুভ। আমি আপনার কাছে আবেদন করছি  এবং আশা রাখছি এই পুরাতন ভবনের মর্যাদা কখনই ক্ষুণ্ণ করা যাবেনা।এই ভবনকে শুধু ‘পুরানো সংসদ’ বলা উচিত নয়। এই ভবনকে ‘সংবিধান সদন’ নামে পরিচিত করতে হবে যাতে এই ভবন আমাদের আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে”।

সোমবার এই পুরাতন ভবনেই বসে সংসদের বিশেষ অধিবেশন। পুরানো ভবনের প্রতিটি ইটের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এদিন পুরোনো ভবন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্লুতও হয়ে গিয়েছিলেন তিনি। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর অবদানের কথা স্বীকার করেন তিনি।   

প্রসঙ্গত, ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার দ্বারা ডিজাইন করা ঐতিহ্যশালী এই পুরানো ভবনটি ১৯২৭ সালে নির্মাণ সম্পূর্ণ হয়। বছরের পর বছর ধরে এই ভবন বর্তমান সময়ে ঐতিহ্যশালী হয়ে রয়েছে।

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন তরুণী

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই