টাকার দামে ঐতিহাসিক পতন, শঙ্কিত দালাল স্ট্রিট

ডলারের দাম দাঁড়ায় ৮১ টা.

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পড়ে গেল ডলারের তুলনায় টাকার দাম। তৈরি করল নতুন রেকর্ড। শুক্রবার সপ্তাহের শেষ কেনাবেচনার দিন বাজার খোলার সঙ্গে সঙ্গে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৮১ টা। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৮১.১৮টা। সেই পতন অব্যাহত রইল সপ্তাহের শেষ বিকিকিনির দিনেও।

বাজার বিশেষজ্ঞরা এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অতি নিষ্ক্রিয়তা এবং ফেডারেল রিজার্ভ এক লাফে সুদের হার বৃদ্ধি – এই দুইয়ের প্রভাবেই ডলারের তুলনায় টাকার দাম পড়ে গিয়েছে।  পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলে তারা মনে করছেন না। বাজার বিশেষজ্ঞরা জানিয়েছে, ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধি করায় আগামী দিনে ব্রিটেন, সুইডেন, সুইৎজারল্যান্ড ও নরওয়ে সুদের হার বৃদ্ধি করতে বাধ্য হবে। ফলে, আগামীদিনে টাকার দাম আরও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন। তার ইঙ্গিত শুক্রবার বাজার বন্ধের সময়েও পাওয়া যাবে। যার অর্থ, দিনের শেষে ডলারের তুলনায় টাকার দাম আরও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এদিকে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আগামী সপ্তাহে রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট বৃদ্ধি করতে চলেছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। আগামী শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বৈঠক ডেকেছে। ওই বৈঠকে রেপোরেট এবং রিজার্ভ রেপোরেট বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত যা খবর, তাতে দুটি ক্ষেত্রে বৃদ্ধির হার হবে কমপক্ষে সাত শতাংশ। 

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!