মণিপুর হিংসা ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুর হিংসার ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের প্রাক্তন তিন মহিলা  প্রধান বিচারপতির সমন্বয়ে এই কমিটি গঠন করা হবে। মণিপুরের বিভিন্ন হিংসার ঘটনার তদন্ত, ত্রাণের কাজ, ক্ষতিপূরণ, পুনর্বাসন, পুনর্নির্মাণের মত বিষয়গুলি খতিয়ে দেখবে এই কমিটি।

কমিটিতে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তাল, বোম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শালিনী জোশী, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আশা মেনন থাকবেন।  এছাড়া, যৌন হিংসা সংক্রান্ত যে ১১টি ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে।  এই তদন্তের ভার সিবিআই-কে দিয়েছে সর্বোচ্চ আদালত।

আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় , সিবিআই তদন্তের ক্ষেত্রে বিভিন্ন রাজ্য থেকে ডি.ওয়াই.এস.পি পদমর্যাদার ৫ সিবিআই কর্তারা সমগ্র বিষয়টি দেখবেন। তত্ত্বাবধানে থাকবেন প্রাক্তন আইপিএস অফিসার দত্তাত্রয় পদসালগিকার। সিবিআই যে মামলাগুলির তদন্ত করছেনা সেগুলির তদন্ত করবে মণিপুর রাজ্য পুলিশ।

রাজ্যের পক্ষে আদালতে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান,  এই মামলাগুলির তদন্তের জন্য ৪২টি বিশেষ তদন্তকারী দল গঠন করবে রাজ্য। এই টিমে অন্যান্য রাজ্যের পুলিশ বাহিনীর অন্তত একজন করে ইনস্পেক্টরকে রাখার নির্দেশ দিয়েছে আদালত।তত্ত্বাবধানে থাকবেন ভিন রাজ্যের ৬ জন ডিআইজি পদমর্যাদার অফিসার।  মণিপুরের ঘটনায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাগুলির শুনানি চলছে।

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস