মহাকুম্ভের ভিড়ে হাত সাফাই, এক চোরের কাছ থেকেই উদ্ধার ৬০ লক্ষ টাকার মোবাইল

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কথায় বলে, ‘কারও পৌষ মাস তো কারও সর্বনাশ।’ মহাকুম্ভে পাপ ধুতে এসে অনেক পুণ্যার্থীর সর্বনাশ হয়েছে। নামী মোবাইল-সহ দামী জিনিসপত্র খুঁইয়েছেন। আর চোর বাবাজিরা ভিড়ের ফায়দা উঠিয়ে চোখের নিমিষে হাত সাফাইয়ের কাজটা সূক্ষ্মভাবে সেরে নিয়েছেন। মহাকুম্ভের মতো মহাযজ্ঞ চোর বাবাজিদের জন্য কতটা পোয়াবারো ছিল, তার প্রমাণ মিলেছে। বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে ৯০টি মূল্যবান মোবাইল-সহ এক চোরকে পাকড়াও করেছেন জিআরপি ও আরপিএফের যৌথ বাহিনীর সদস্যরা। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ফোনের বাজারমূল্য কমপক্ষে ৬০ লক্ষ টাকা। চোরের হেফাজত থেকে ওই বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার করতে পেরে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে রেল পুলিশ আধিকারিকদের।

বারাণসী ক্যান্টনমেন্ট জিআরপি থানার ওসি হেমন্ত কুমার শুক্রবার (৭ মার্চ) সাংবাদিকদের জানিয়েছেন, ‘সন্দেহজনক গতিবিধি হওয়ায় বিহারের মহারাজগঞ্জের বাসিন্দা রবি কুমার ওরফে গোলুর সঙ্গে থাকা ব্যাগ ও শরীর তল্লাশির সিদ্ধান্ত নেয় জিআরপি ও আরপিএফের যৌথবাহিনীর সদস্যরা। আর ওই তল্লাশি চালাতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায়। রবির সঙ্গে থাকা মহিলাদের ব্যবহৃত ব্যাগ ও পার্স থেকে একে একে উদ্ধার হয় ৯০টি অ্যান্ড্রয়েড ফোন। সব ফোনই নামী সংস্থার এবং যথেষ্ট দামী। ৯০টি মোবাইল ফোনের পাশাপাশি নগদ ১৯৫০ টাকাও উদ্ধার করা হয়। জেরায় রবি স্বীকার করেছে, মহাকুম্ভের মেলায় ভিড়ের সময়েই পুণ্যার্থীদের সঙ্গে থাকা মোবাইল ফোন হাত সাফাইয়ের মাধ্যমে হাতিয়ে নিয়েছে।’

বারাণসী ক্যান্টনমেন্ট জিআরপি থানার ওসি হেমন্ত কুমার জানিয়েছেন, উদ্ধার হওয়া মোবাইল ফোন আসল মালিকদের কাছে ফেরত দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আইএমইআই নম্বর দেখে আসল মালিকদের খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। মোবাইল চুরির পিছনে শুধু রবি কুমার একা রয়েছে নাকি কোনও চক্র রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলা?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স