Mahakumbh 2025: প্রয়াগরাজগামী সমস্ত স্টেশনে তিল ধারণের জায়গা নেই, রাস্তাঘাটে ব্যাপক যানজট

মহাকুম্ভের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে, আগামী দু'দিন মাঘী পূর্ণিমা উপলক্ষে রয়েছে 'শাহি স্নান'। সেই কারণে মহাকুম্ভের পথে রওনা দিয়েছেন কোটি কোটি পুর্ণ্যার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকুম্ভের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে, আগামী দু’দিন মাঘী পূর্ণিমা উপলক্ষে রয়েছে ‘শাহি স্নান’। সেই কারণে মহাকুম্ভের পথে রওনা দিয়েছেন কোটি কোটি পুর্ণ্যার্থী। তাতেই শুরু হয়েছে আবারও বিশৃঙ্খলা। যানজটে মুড়ে রয়েছে রাস্তাঘাট, ট্রেনেও ভিড় উপচে পড়ছে। রিজার্ভশনেও সামলানো যাচ্ছে না যাত্রীদের ভিড়। স্টেশন, ট্রেন, রাস্তায় কোথাও জায়গা নেই। অথচ মহাকুম্ভে যাওয়ার পথ এখনও ৫০০ কিলোমিটার দূরে, তবুও ভিড় নিয়ন্ত্রণের বাইরে। জানা গিয়েছে, বিহারের সমস্তিপুর রেলস্টেশনে সেনানী এক্সপ্রেসে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছে ভক্তরা। কয়েক মিনিটের মধ্যেই ট্রেনে যাত্রীদের ভিড় উপচে পড়ে। শত শত মানুষ অসহায়ভাবে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন। স্টেশনে এতটাই ভিড় যে, ট্রেনের জরুরি জানালা দিয়ে যাত্রীরা ট্রেনে উঠছেন।

ট্রেনের জেনারেল কোচ, স্লিপার কোচে সমান ভিড়। মহাকুম্ভ থেকে প্রায় ৫০০ কিমি দূরে অবস্থিত সমস্তিপুর, তাতেই এই অবস্থা! সুতরাং বোঝাই যাচ্ছে, আগামী দু’দিন শাহি স্নানে করার লক্ষ্যে বিপুল সংখ্যক ভক্ত প্রয়াগরাজে পৌঁছচ্ছেন। শুধু সমস্তিপুর রেলস্টেশন নয়, মধ্যপ্রদেশ, বিহার, দিল্লি-সহ একাধিক রেলস্টেশনেই ভিড়ের পরিস্থিতি লাগামছাড়া। রাস্তায় যানবাহনের বন্যা। প্রয়াগরাজগামী ট্রেনগুলিতে জায়গা নেই। এই সময়েই সরকার প্রয়াগরাজ রুটে ১০০ টিরও বেশি বিশেষ ট্রেন মোতায়েন করেছেন, তাতেও আউট অফ কন্ট্রোল পরিস্থিতি। এই শতাব্দীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা।লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন মহাকুম্ভে পবিত্র স্নান করছেন। এর আগে মৌনী অমাবস্যায় কুম্ভমেলায় পদদলিত হওয়ার পর, প্রশাসন আরও সতর্কতা অবলম্বন করেছিল, কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গিয়েছে।

গত তিন দিনে, শুধুমাত্র প্রয়াগরাজ শহরেই ১৫ লক্ষ যানবাহন পৌঁছেছে। প্রতি ঘন্টায় প্রায় ৮ হাজার যানবাহন সঙ্গম শহরে পৌঁছাছে। রবিবার, একদিনে প্রায় দেড় কোটি ভক্ত মহাকুম্ভে স্নান করেছেন। আর সেই ভিডিও-ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছেন। তবুও ভক্ত স্রোত থামছে না। মৌনী অমাবস্যার স্নানের পর, বুধবার মাঘী পূর্ণিমায় স্নানের জন্যে অপেক্ষা করছেন ভক্তরা। তাতেই অবস্থা বেগতিক। এদিকে ভিড়ের জন্যে প্রয়াগরাজের সঙ্গম রেলওয়ে স্টেশন ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে। আশেপাশের জেলা রেওয়া, চিত্রকূট, মির্জাপুর, বারাণসী, জৌনপুর, লখনউ, প্রতাপগড়, কানপুর, কৌশাম্বি থেকে প্রয়াগরাজে আসা রাস্তাগুলিতে যানবাহনের বন্যা বইছে। প্রয়াগরাজের ৭টি সড়কে নির্মিত মোট ১১২টি পার্কিং লটের মধ্যে এখন মাত্র ৩৬টি পার্কিং লট চালু রয়েছে। যাত্রীরা ব্যারিকেড ভেঙে দিচ্ছে।

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলা?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স