দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধ ফ্ল্যাটের দরজা খুলতেই সামনে এল ভয়াবহ দৃশ্য। যা দেখে চমকে  উঠেছেন পুলিশ থেকে প্রতিবেশী সকলেই। উদ্ধার করা হয়েছে তিন বৃদ্ধ ভাইবোনের নিথর দেহ।  একসঙ্গে তিনজনের রহস্যমৃত্যুকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। কীভাবে মৃত্যু হল তাঁদের? পারিবারিক অশান্তি, আর্থিক সংকট, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? তিন জনের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।     

 চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার পশ্চিমের গ্লোবাল সিটি এলাকায় । একটি আবাসনের বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে দুই ভাই ও তাঁদের এক বোনের দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর,  ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরতে থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বলিঞ্জ থানার পুলিশকর্মীরা। ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢুকতেই চমকে ওঠেন সকলে। দেখতে পান তিন ভাইবোনের দেহ  পরে রয়েছে। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনজন। তদন্তে আরও জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন গুরুতর অসুস্থ ছিলেন। পাশাপাশি, পরিবারটি আর্থিক সমস্যার মধ্যেও দিন কাটাচ্ছিল। এই ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর আগে মৃতদের মধ্যে একজন মোবাইল ফোনে একটি ভিডিও রেকর্ড করেছিলেন। সেই ভিডিওতে আত্মহত্যার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল বলে প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে। ভিডিওটি খতিয়ে দেখে ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির