পাকিস্তানে ভুলবশত ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চাকরি গেল তিন সেনাকর্তার

ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয় ২০২২-এর ৯ মার্চ 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাকিস্তানে ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলার জেরে বায়ুসেনার তিন শীর্ষকর্তাকে বরখাস্ত করা হল। বরখাস্তের কথা বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বায়ুসেনার তরফ থেকে বিবৃতি জারি করে এই তিনকে চাকরি থেকে বরখাস্তের খবর দেওয়া হয়েছে। 

বায়ুসেনার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে – ২০২২-এর ৯ মার্চ  ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে গিয়ে ভুলবশত সেটা পাক-ভূখণ্ডে গিয়ে পড়ে। ঘটনাকে গুরুত্ব দিয়ে বায়ুসেনা তদন্তের নির্দেশ দেয়। তদন্তে খতিয়ে দেখতে বলা হয়, এই মারাত্মক ভুলের জন্য় কে দায়ী। তদন্তে উঠে এসেছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে বিধিমালা (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP মানা হয়নি।   সেই বিধিমালা না মানার অভিযোগে পরীক্ষার সঙ্গে যুক্ত তিন বায়ুসেনা কর্তাকে কোর্ট অব এনকোয়ারি সাসপেন্ড করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মঙ্গলবার কার্যকর করা হল।   ওই তিন কর্তাকে চাকরি থেকে বরখাস্তের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ, ২৩ অগাস্ট সেই নির্দেশ কার্যকর করা হল। 

ভুল করে ক্ষেপণাস্ত্র পাক সীমানায় আছড়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে দিল্লির সঙ্গে ইসলামাবাদ কার্যত বাক যুদ্ধে জডি়য়ে পড়ে। ইসলামাবাদ দিল্লির বিরুদ্ধে অভিযোগ তুলে যুদ্ধে জড়িয়ে পড়তে তাদের উস্কানি দেওয়া হচ্ছে। যদিও ঘটনার পরে পরেই কেন্দ্র বিবৃতি জারি করে জানিয়ে দেয়, যুদ্ধে জড়িয়ে পড়ার কোনও ইচ্ছে নেই। ভুলবশত ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সেটা পাক-ভূখণ্ডে গিয়ে পড়ে। এই ঘটনা অনভিপ্রেত। ভারত পাকিস্তানের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছে। কী করে এই ভুল হল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই বায়ুসেনা এই তিনজনকে সাসপেন্ড করা হল।   

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা