তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি, বিতর্ক পৌঁছল সুপ্রিম কোর্টে

তিরুপতি মন্দিরের লাড্ডুর নমুনা পরীক্ষা করে ভেজাল ঘি’র সন্ধান পাওয়া গিয়েছে। ঘিয়ের পাশাপাশি মাছের তেল (ফিস অয়েল), পাম অয়েল এবং গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি তেলও পাওয়া গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতবর্ষের অন্যতম বিখ্যাত মন্দির তিরূপতি। যেখানে প্রতিবছর লাখ লাখ ভক্ত পুজো দিতে যান, আর সেখানেই দীর্ঘদিন ধরে চলছে অরাজকতা।  অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগেই তিরুপতির প্রসাদ হিসেবে লাড্ডু পরীক্ষার জন্যে একটি বেসরকারি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখান থেকেই গতকাল বৃহস্পতিবার জানানো হয়, তিরুপতি মন্দিরের লাড্ডু তৈরিতে ঘিয়ের পরিবর্তে ব্যবহার করা হত পশুর চর্বি, মাছের তেল। আর ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ভক্তমহলে। অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে লাড্ডুতে ভেজাল মেশানোর কথা জানতে পেরেই ক্ষোভ উগরে দিয়েছেন পুণ্যার্থীরা। এবার পশুর চর্বি মেশানো লাড্ডু বিতর্ক পৌঁছল সুপ্রিম কোর্টে। শুক্রবার এক আইনজীবী একটি পিটিশন দাখিল করেছেন সুপ্রিমকোর্টে। যাতে অভিযোগ করা হয়েছে যে, পশুর চর্বি মেশানো লাড্ডু, ওই লাড্ডু দিয়েই তিরূপতি পূজো, যা হিন্দুধর্মকে আঘাত করেছে। হিন্দু আচারের মৌলিক রীতিনীতিকে লঙ্ঘন করেছে এবং অগণিত ভক্তদের অনুভূতিকে আঘাত করেছে। যারা দীর্ঘদিন ধরে লাড্ডুকে ‘প্রসাদ’ হিসেবে তিরূপতির পবিত্র আশীর্বাদ মনে করে এসেছেন।

সেই লাড্ডুই বানানো হয় পশুর চর্বি দিয়ে, যা কিনা হিন্দুধর্মের প্রচন্ড অপমান। এমনকী আবেদনকারী আরও বলেছেন, লাড্ডুতে পশুর চর্বির উপস্থিতি মন্দির প্রশাসনের বৃহত্তর পদ্ধতিগত সমস্যার লক্ষণ। যে আইনজীবী শীর্ষ আদালতে চিঠি পাঠিয়েছেন, তিনি হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছেন এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। উল্লেখ্য, অমরাবতীতে এনডিএ বিধায়কদের বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রথম অভিযোগ করেছিলেন, ‘তিরুপতি মন্দিরের প্রসাদ তৈরিতে পশুর চর্বি ব্যবহার করা হত! মন্দিরের লাড্ডু তৈরি হত ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি দিয়ে। জগনমোহন রেড্ডির শাসনামলেই ওই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।’ তিনি মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে খাঁটি ঘি দিয়েই মন্দিরের লাড্ডু তৈরি হচ্ছে বলে দাবি করেছিলেন তেলগু দেশম পার্টির সুপ্রিমো। যদিও ওই অভিযোগ খারিজ করে দিয়ে জগনের ওয়াইএসআর দলের মুখপাত্র দাবি করেছিলেন, ‘চন্দ্রবাবু নাইডু ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হয়েও ওই অভিযোগ পুণ্যার্থীদের ভাবাবেগে আঘাত হানতে এই ধরনের লজ্জাজনক মন্তব্য করা হয়েছে।’

তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে টিডিপি ও ওয়াইএসআরের মধ্যে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দরবাদের এক বেসরকারি গবেষণাগার সংস্থার রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এনডিডিবি কাফ নামে ওই সংস্থার রিপোর্টে বলা হয়েছে, তিরুপতি মন্দিরের লাড্ডুর নমুনা পরীক্ষা করে ভেজাল ঘি’র সন্ধান পাওয়া গিয়েছে। ঘিয়ের পাশাপাশি মাছের তেল (ফিস অয়েল), পাম অয়েল এবং গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি তেলও পাওয়া গিয়েছে। এরপরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে পাঠানো পিটিশনে, আইনজীবী সত্যম সিং বলেছেন, তিরুমালা তিরুপতি দেবস্থানাম (টিটিডি) দ্বারা পরিচালিত মন্দিরের প্রসাদ নিয়ে অভিযোগগুলি ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। লাড্ডুতে পশুর চর্বি মেশানো বিষয়টি সংবিধানের ২৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। যে আইনটি, ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার-সহ ধর্মীয় স্বাধীনতার অধিকারকে বোঝায়।

এদিকে আজ শুক্রবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা চন্দ্রবাবু নাইডুর কাছে লাড্ডু বিতর্কিত অভিযোগের একটি বিশদ বিবরণ চেয়েছিলেন। এবং তিনি নিজেই জানিয়েছেন, পশুর চর্বি ব্যবহার করা ক্ষমার অযোগ্য পাপ। তবে চন্দ্রবাবু নাইডুর কাছে লাড্ডু বিতর্কিত অভিযোগটি ওয়াইএসআর কংগ্রেস এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার বিতর্কের বিষয়ে তিনি প্রথম বিবৃতিতে জানিয়েছেন, ‘চন্দ্রবাবু নাইডুর করা দাবিগুলি মিথ্যা। তিনি তিরুমালা মন্দিরের পবিত্রতা নষ্ট করার জন্য এ সমস্ত রটাচ্ছেন। চন্দ্রবাবু নাইডু কোটি কোটি হিন্দুদের বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করেছেন। তিরুমালা প্রসাদ সম্পর্কে তাঁর মন্তব্য অত্যন্ত বিদ্বেষপূর্ণ। আবারও প্রমাণিত, চন্দ্রবাবু নাইডু রাজনৈতিক লাভের জন্য যে কোনও স্তরে যেতে পারেন। ভক্তদের বিশ্বাসকে শক্তিশালী করতে, আমি প্রস্তুত।’ এদিকে আজ খবরে এসেছে, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিনও এই পশুর চর্বি মেশানো লাড্ডুই পাথন হয়েছিল মন্দির প্রাঙ্গনে, যা কিনা ঘোর অনাচারের বার্তা দিয়েছে।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স