‘‌৮৫ মিনিট ভাট বকে কাটিয়ে দিয়েছেন’‌, বাজেট নিয়ে নির্মলাকে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে ২০২৬–২৭ আর্থিক বছরের বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪ শতাংশ বলে লোকসভায় জানালেন নির্মলা সীতারামন। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন বলে বাজেট পেশের সময় জানিয়ে দিলেন নির্মলা। এই আবহে বাজেটের সমালোচনায় সুর চড়িয়েছে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস দিল্লিতে সংসদের বাইরে দাঁড়িয়ে নির্মলার বাজেট ভাষণকে ‘ভাট বকেছেন’ বলে তোপ দেগেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, ২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। এমনভাবে আয়কর আইন বানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনও অসুবিধা না হয়। পাল্টা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‌বাংলার জন্য কোনও বরাদ্দ, প্রকল্প কিছুই আনেনি এই বাজেট। বাংলার কৃষক, শ্রমিক, তফসিলি কারও জন্য কিছু নেই। যুবসমাজের কর্মসংস্থানেও কিছু নেই। ৮৫ মিনিট ভাট বকে কাটিয়ে দিয়েছেন। পুরনো কিছু বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ।’‌

অন্যদিকে ভবিষ্যতের ভারত গড়তে মূলধনী খাতে ২০২৬–২৭ অর্থবর্ষে বরাদ্দ ১২.২ লক্ষ কোটি টাকা। ১৬তম ফিনান্স কমিশনের প্রস্তাবে মান্যতা দিয়ে মোট আয়ের ৪১ শতাংশ ফিরিয়ে দেওয়া হবে রাজ্যগুলিকেই। ২০২৬–২৭ অর্থবর্ষে রাজ্যগুলির জন্য বরাদ্দ ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ বলে ঘোষণা নির্মলার। আর লগ্নিতে আগ্রহ বাড়াতে করদাতাদের জন্য ১৫জি এবং ১৫ এইচ নিয়ে ঘোষণা করেছেন তিনি। জবাবে ডায়মন্ডহারবারের সাংসদের বক্তব্য, ‘‌ওরা জানে বাংলার থেকে কিছু পাওয়ার নেই। তাই বাংলার জন্য কিছুই করতে পারল না। কিছু নেই। বাংলার কথাটাও নেই।’‌

এছাড়া এবার স্বল্প জরিমানায় ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর। নবমবার অর্থমন্ত্রী হিসেবে বাজেট ভাষণে আত্মনির্ভর ভারতে জোর দেন নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী বলেন, ‘‌আত্মনির্ভর ভারত গড়ার উদ্দেশে আমরা অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছি। শক্তি উৎপাদনে জোর দিয়েছি। আমদানি নির্ভরতা কমিয়েছি। তার ফলে প্রায় ৭ শতাংশ আর্থিক বৃদ্ধির হার ছুঁয়েছি আমরা।’‌ এই কথা বলা হলেও কর্মসংস্থান নিয়ে কোনও দিশা নেই বলেই অভিযোগ। এমনকী বাজেটে তেমন কোনও ঘোষণাও নেই বলে অভিযোগ উঠেছে। তবে তাৎপর্যপূর্ণভাবে সরাসরি করকাঠামো অর্থাৎ আয়কর কাঠামোয় কোনও বদলের কথা ঘোষণা করেননি অর্থমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে দিশাহীন, মহিলা বিরোধী, কৃষক বিরোধী এবং বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে তোপ দেগেছেন।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা