সংসদে আচমকা অসুস্থ সৌগত রায়, তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের অধিবেশন চলাকালীন লোকসভার কক্ষেই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তড়িঘড়ি তাঁকে রাজধানীর রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকটি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষীয়ান সাংসদের অসুস্থতার খবরে অন্য সাংসদদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। যদিও চিকি‍ৎসকরা জানিয়েছেন, ‘যথেষ্টই স্থিতিশীল রয়েছেন তৃণমূল সাংসদ।’

সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। প্রথম দিনেই ভুতুড়ে ভোটার তালিকা-সহ একাধিক বিষয় নিয়ে সরকারকে ঘিরে ধরেন বিরোধী সাংসদরা। বেশ হট্টগোলও হয়। শাসক ও বিরোধী সাংসদদের মধ্যে শ্লোগান-পাল্টা শ্লোগানও চলে। সূত্রের খবর, সংসদ অধিবেশন চলাকালীন আচমকা বুকে ব্যথা অনুভব করেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ  সৌগত রায়। বুকে হাত দিয়ে বসে পড়েন। শ্বাসকষ্টও দেখা অনুভব করেন। কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। হুইল চেয়ারে চাপিয়ে সংসদের মকর দ্বার দিয়ে বাইরে আনা হয় তাঁকে। সেখান থেকে অ্যাম্বুলান্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয় রাম মনোহর হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আশি পেরনো সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বয়সের কথা মাথায় রেখে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শারীরিক অবস্থার উপরে নজরদারির জন্য আইসিইউতে রাখা হয়েছে। দমদম লোকসভা কেন্দ্র থেকে একাধিকবার সামসদ হিসাবে নির্বাচিত সৌগত রায় ইউপিএ-২ জমানায় কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পালন করেছে। বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে বিতর্কেও জড়িয়েছেন। সম্প্রতি শারীরিক গড়ন নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বিঁধে তাঁকে দল থেকে বাদ দেওয়ার পক্ষেও সওয়াল করেছিলেন।  

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর