উপ মুখ্যমন্ত্রী নিয়োগ অসাংবিধানিক নয়, জানাল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন রাজ্যে উপ মুখ্যমন্ত্রী নিয়োগে বৈধতা দিল সুপ্রিম কোর্ট। সোমবার এক মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, উপ মুখ্যমন্ত্রী নিয়োগ করা কোনও অসাংবিধানিক কাজ নয়।

সম্প্রতি উপ মুখ্যমন্ত্রী নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল শীর্ষ আদালতে। মামলাকারীর তরফে আদালতকে জানানো হয়েছিল, আসলে কোনও নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্মের ব্যক্তিকে খুশি করার জন্য এই ধরনের পদগুলি ব্যবহার করা হচ্ছে। আসলে এই উপ মুখ্যমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে কোনও মানদণ্ড নেই। মামলাকারীর তরফে সংবিধানের ১৪ নম্বর ধারা লঙ্খিত হয়েছে বলে অভিযোগ জানানো হয়।মামলাকারীর এই যুক্তি অবশ্য মানতে রাজি হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে, উপ মুখ্যমন্ত্রী হলেন সরকারের অন্যান্য মন্ত্রীর মধ্যেই একজন মন্ত্রী। তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। মন্ত্রিসভায় অন্যান্য মন্ত্রীদের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি। তাই উপ মুখ্যমন্ত্রীকে নিয়োগ কোনও অসাংবিধানিক বিষয় নয়।

উল্লেখ্য, সাধারণত বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীকে সাহায্য করার জন্য উপ মুখ্যমন্ত্রীকে নিয়োগ করা হয়। বেশ কিছু রাজ্যে একাধিক উপমুখ্যমন্ত্রী রয়েছে। অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি উপমুখ্যমন্ত্রী রয়েছে। অন্ধ্রপ্রদেশে মোট পাঁচ জন উপ মুখ্যমন্ত্রী রয়েছে। সম্প্রতি এই উপ মুখ্যমন্ত্রীর পদ নিয়ে প্রশ্ন উঠলেও শীর্ষ আদালত এদিন তা খারিজ করে দিয়েছে।  

 

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ