ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে ছিল বিয়েবাড়ি, সেই অনুষ্ঠানে যোগ দিতে ভারতে ফেরার জন্য কুয়েত বিমানবন্দরে অপেক্ষা করছিলেন মনজুর আহমেদ। বাড়ির সকল সদস্যরাও অধীর আগ্রহে ছিলেন তাঁর ফেরার  । তবে সশরীরে ফেরার বদলে মনজুর যে কফিনবন্দি হয়ে ফিরবেন তা স্বপ্নের কেউ ভাবেননি। একটা খবর বিয়েবাড়ির আনন্দকে নিমেষে বদলে দেয় থমথমে পরিবেশে। কুয়েত বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়েছিল ইরান। তাতেই মৃত্যু হয় এক ভারতীয়ের। জানা গিয়েছে, নিহত ভারতীয় মনজুর আহমেদ তাঁর ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন।

কুয়েত বিমানবন্দরে ইরানি হামলায় নিহত ভারতীয় মধ্যপ্রদেশের  উজ্জয়িনীর বাসিন্দা।  নিজের বাড়িতে ফিরছিলেন ৮ জুন ভাইঝির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।  মনজুর আহমেদ , প্রায় ৩০ বছর ধরে কুয়েতে দর্জির কাজ করতেন। বুধবার(৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কুয়েত থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি বিমানে ওঠার কথা ছিল তাঁর। সেখান থেকে ট্রেনে করে তাঁর নিজ শহর উজ্জয়িনীতে যাওয়ার কথা ছিল। বিমানে ওঠার আগে তিনি তাঁর ১৮ বছর বয়সী ছেলে আনাস আহমেদের সঙ্গে কথাও বলেছিলেন এবং তাঁকে রেল স্টেশন থেকে নিয়ে আসতে বলেছিলেন। তবে তিনি  স্বপ্নেও ভাবেননি যে এই ফেরা তাঁর শেষ ফেরা হবে।
মনজুর আহমেদের ছেলে আনাস আহমেদ বাবার সঙ্গে হওয়া শেষ কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তাঁর পরিবারের সদস্যরা মনজুরকে মালা পরিয়ে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছিলেন। মনজুর শেষবার বাড়ি ফিরেছিলেন ২০২৫ সালের অক্টোবর মাসে। আনাস আরও জানান, সবই ঠিক ছিল কিন্তু বুধবার বিকেলে তাঁদের জানানো হয় যে, ড্রোন হামলায় মনজুর নিহত হয়েছেন এবং আরও ১৩ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। মনজুরের শ্যালক মোহাম্মদ ইসমাইল জানিয়েছেন, ‘আমরা বিধ্বস্ত। সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। সবকিছু আচমকা ঘটে গেল।’ শুক্রবার তাঁর মরদেহ বিমানে করে আহমেদাবাদ বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে তাঁর আত্মীয়রা সড়কপথে শেষকৃত্যের জন্য দেহ উজ্জয়িনীতে নিয়ে যান।

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে