একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একতরফা প্রেমের জেরে ফের সামনে এল এক নৃশংস ছবি। মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এক নাবালিকার উপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।কুড়াল দিয়ে কোপানোর পর গলায় দড়ি বেঁধে তাকে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে ছাদ থেকে নিচেও ফেলে দেওয়া হয় ওই নাবালিকাকে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবপুরীর খোড় চৌকি এলাকার চান্দাওয়ালি গ্রামের বাসিন্দা ওই নাবালিকা ঘটনার সময় বাড়িতে একাই ছিল। পরিবারের সদস্যরা মাঠে কাজে গিয়েছিলেন। সেই সুযোগে অভিযুক্ত ধর্মেন্দ্র পরিহার তার বাড়িতে পৌঁছে যায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে একতরফাভাবে নাবালিকাকে ভালোবাসত ধর্মেন্দ্র। সেই সম্পর্ক প্রত্যাখ্যাত হওয়ায় তার মনে ক্ষোভ জমে ছিল। বাড়িতে ঢুকেই কুড়াল দিয়ে নাবালিকার উপর হামলা চালায় সে। গুরুতর আহত অবস্থাতেও প্রাণ বাঁচাতে মেয়েটি কোনওমতে বাড়ির ছাদে উঠে যায়। কিন্তু সেখানেও রক্ষা মেলেনি। অভিযুক্ত তার পিছু ধাওয়া করে ছাদে পৌঁছে যায়। এরপর নাবালিকার গলায় দড়ি বেঁধে তাকে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, কিছুক্ষণ পর তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুনঃ জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছয় পুলিশ। গুরুতর আহত নাবালিকাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গোয়ালিয়রে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসী ও পরিবারের সদস্যরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মূল অভিযুক্ত ধর্মেন্দ্র পরিহারকে গ্রেফতার করেছে। শিবপুরীর অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব মুলে জানিয়েছেন, ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত চলছে।

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা