বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ২৫০ টাকা ছাড়াল টমেটোর কেজি

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিজেপি শাসিত উত্তরাখন্ডে মহার্ঘ হয়ে উঠছে টমেটো। দামের নিরিখে আপেল-সহ অনেক ফলকেই টেক্কা দিচ্ছে আম জনতার পাতে নিয়মিত থাকা সবজি। গঙ্গোত্রীতে ইতিমধ্যেই ২৫০ টাকা ছাড়িয়েছে টমেটোর কেজি। আর উত্তরকাশীতে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে বাজারে টমেটো কিনতে গিয়ে আমজনতার হাতে ছ্যাঁকা লাগছে। দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেলেও প্রশাসন চোখ বন্ধ করে বসে রয়েছে।

দেশের বিভিন্ন রাজ্যে আচমকাই মহার্ঘ হয়ে উঠেছে টমেটো। ৫০ থেকে ৬০ টাকা কিলোতে যে সবজি হামেশা মিলত, তার দাম ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরির ঘরও পার করে গিয়েছে। চেন্নাইতে টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা। কিন্তু বিজেপি শাসিত উত্তরাখণ্ডে সেই টমেটোর দাম শুনে অনেকেই আকাশ থেকে পড়তে পারেন। বাজারে টমেটোর যোগান থাকলেও দামের কারণে গত কয়েকদিন ধরে বিক্রি কার্যত শূন্যে এসে নেমেছে।

পাইকারি ব্যবসায়ীদের দাবি, যে এলাকায় টমেটো চাষ হয় সেই এলাকায় তীব্র তাপপ্রবাহের কারণে উ‍ৎপাদন মার খেয়েছে। তাপপ্রবাহ কাটতে না কাটতেই শুরু হয়েছে ভারী বর্ষণ। আর দুইয়ের সাঁড়াশি চাপেই আম আদমির পছন্দের সবজির দাম আকাশছোঁয়া। যদিও দেশের অন্যান্য রাজ্যের তুলনায় উত্তরাখণ্ডে দাম দ্বিগুণের কাছাকাছি কেন তা নিয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা নেই প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে ব্যবসায়ীদের কাছে।

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের