যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের কোটি-কোটি মোবাইল ফোন গ্রাহকদের বড় স্বস্তি দিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া)। যে সমস্ত প্রিপেইড গ্রাহক মূলত ভয়েস কল ও এসএমএস ব্যবহার করেন, যাদের ডেটা ব্যবহারের প্রয়োজন নেই, তাদের কথা মাথায় রেখে সাশ্রয়ী রিচার্জ প্ল্যান  আনার জন্য মোবাইল পরিষেবা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। অর্থা‍ৎ ডেটার নাম করে গ্রাহকদের পকেট থেকে পয়সা আদায়ের রাস্তা বন্ধ হতে চলেছে জিও, এয়ারটেল, বিএসএনএল সহ মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার।

সোমবার (২১ সেপ্টেম্বর) টেলকম নিয়ন্ত্রক সংস্থার তরফে ‘ট্রাই-২০২৬ নতুন রিচার্জ নিয়ম’ জারি করা হয়েছে। ট্রাইয়ের তরফে বলা হয়েছে, ‘টেলিকম কনজিউমার প্রোটেকশন (দ্বাদশ সংশোধনী) ২০২৪’ কার্যকর হওয়ার পর লক্ষ্য করা গিয়েছে, ‘মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো শুধুমাত্র ভয়েস ও এসএমএস-ভিত্তিক এসটিভি (STV)- সীমাবদ্ধ করে চলেছে। অর্থা‍ৎ যাদের ডেটার প্রয়োজন নেই, তাদেরও ডেটা সংক্রান্ত রিচার্জ প্ল্যান কিনতে বাধ্য করা হচ্ছে। তাই রিচার্জ নিয়মের ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। সংশোধনীর মূল লক্ষ্য হল, শুধুমাত্র ভয়েস ও এসএমএস-ভিত্তিক ‘স্পেশাল ট্যারিফ ভাউচার’ (STV)-এর প্রাপ্যতা বৃদ্ধি করা, বিশেষ করে সেইসব গ্রাহকদের জন্য যাদের ডেটা পরিষেবার প্রয়োজন নেই। টেলকম নিয়ন্ত্রক সংস্থার মতে, বাজারে ভয়েস ও এসএমএস-ভিত্তিক ‘স্পেশাল ট্যারিফ ভাউচার’-এর সংখ্যা  সীমিত হয়ে পড়েছে। তাছাড়া বাজারে ভয়েস ও এসএমএস সংক্রান্ত যে স্পেশাল ট্যারিফ ভাউচার ছিল, তার অধিকাংশই ছিল দীর্ঘ মেয়াদি। এর ফলে সাশ্রয়ী মূল্যের স্বল্পমেয়াদি বিকল্পগুলোর সুযোগ সঙ্কুচিত হয়ে পড়েছিল। আর এর ফলে স্বল্প আয়ের গ্রাহকরা চরম সমস্যায় পড়ছেন।’

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাইয়ের এই পদক্ষেপ প্রায় ২৫ থেকে ৩০ কোটি ভারতীয়কে সরাসরি স্বস্তি দেবে, যারা মূলত সাধারণ ‘ফিচার ফোন’-এর ওপর নির্ভরশীল। রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো বড় টেলিকম অপারেটররা আগে শুধুমাত্র ভয়েস কলের সুবিধা সম্বলিত অফারগুলো দীর্ঘ মেয়াদের প্যাকে সীমাবদ্ধ রেখেছিল। এর ফলে স্বল্প আয়ের গ্রাহকরা মাসে ২০০ থেকে ৩০০ টাকা খরচ করে ডেটা-সহ (বান্ডলড) ​​প্ল্যান কিনতে বাধ্য হতেন। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, অপারেটরদের এখন ৩০ দিন বা তার কম মেয়াদের ‘কল-কেন্দ্রিক’ বিশেষ ট্যারিফ ভাউচার (STV) বা প্যাক দিতে হবে। এর ফলে স্বল্প আয়ের পরিবারগুলো বাড়তি ডেটার খরচ না করে তাদের তাৎক্ষণিক আর্থিক সামর্থ্য অনুযায়ী রিচার্জ করার সুযোগ পাবে। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অপারেটরদের এখন এমন ভয়েস ও এসএমএস প্যাক দিতে হবে যার মেয়াদ ঠিক ৩০ দিন হবে এবং প্রতি মাসে একই তারিখে প্ল্যানটি নবায়ন (renew) হবে।

অতিরিক্ত বা দ্বিতীয় সিম ব্যবহারকারীদেরও স্বস্তি দেওয়া হয়েছে। আনেকেই মূলত ইনকামিং কল, ব্যবসায়িক যোগাযোগ বা ব্যাংকিং ওটিপি (OTP)-র জন্য একটি অতিরিক্ত বা দ্বিতীয় মোবাইল সংযোগ ব্যবহার করেন। বর্তমানে দ্বিতীয় সিম সচল রাখার জন্য গ্রাহকদের ডেটা বান্ডল কিনতেই হতো। স্বল্প মেয়াদের এবং শুধুমাত্র কল-সুবিধা সম্বলিত ভাউচার চালুর ফলে, এই ব্যবহারকারীরা এখন বর্তমান মাসিক খরচের তুলনায় অনেক কম অর্থে সংযোগ সচল রাখতে পারবেন এবং বিভিন্ন মেয়াদের প্যাক থেকে নিজেদের পছন্দমতো পরিকল্পনা বেছে নিতে পারবেন।

 

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি